ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র
সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা
আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দলটিকে ঠেকাতে একের পর এক নিরাপত্তা বাহিনী মাঠে নামাচ্ছে সরকার। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পর এবার যুক্ত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার—এই পাঁচ জেলায় ৩০ জুন পর্যন্ত বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে অন্য জেলাগুলোতেও প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গত
কয়েকদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে। এই সময়ের মধ্যে দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ-মিছিল এবং তাদের গ্রেপ্তারের খবর একের পর এক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিজিবি মোতায়েনের আগে সোমবার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছিল সরকার। ওই জেলাগুলোতে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছে। বার্তায় সারাদেশের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি—চারটি বাহিনীর সম্মিলিত এই মোতায়েন ও সতর্কতা সরকারের উদ্বেগের মাত্রা স্পষ্ট করে দিচ্ছে বলে মনে
করছেন পর্যবেক্ষকরা।