ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু তাবাচ্ছুম আক্তার তোয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডসহ ৫ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এছাড়া অপর একটি ধারায় ৭ বছরের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। সোমবার (২২ জুন) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. ছালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন। সকাল ১১ টা থেকে রায় পড়া শুরু করেন তিনি। পৌনে ১২ টার দিকে রায় পড়া শেষ করেন। মামলার বিস্তারিত তুলে ধরে বিচারক ঘটনাটিতে একটি জঘন্যতম অপরাধ হিসাবে উল্লেখ করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ

নজরুল ইসলাম ও হালিমা খাতুন দম্পতির পাঁচ বছরের ছোট মেয়ে তাবাচ্ছুম আক্তার তোয়া ২৫ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরের দিন ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয় একটি স্কুলের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয় তাবাচ্ছুমের। এ ঘটনায় ভিকটিম তাবাচ্ছুমের পিতা বাদি হয়ে সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ একই এলাকার রফিউদ্দিনের ছেলে আবু তাহেরকে আটক করে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণসহ নির্মমভাবে হত্যার ঘটনা বর্ণনা দেয়। কালীগঞ্জ থানার ওসি মোঃ জেল্লাল হোসেন মামলাটির তদন্ত করে এবং আদালতে চার্জশীট প্রদান করেন। ৬ জুন ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠন করা হয়। ১৭

জুন থেকে ১৮ জুন ডাক্তারসহ মোট ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে ভিকটিমের পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন। আদালতের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোঃ আকিদুল ইসলাম ও পিপি অ্যাডভোকেট এসএম মশিউর রহমান রায়ের সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, আদালতের রায় দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করছি। উল্লেখ্য, আসামি পক্ষে ঝিনাইদহ জেলা আইনজীবি সমিতির কোন আইনজীবি অংশ নেননি। তবে স্টেট ডিফেন্স আইনজীবী হিসাবে একজন আইনজীবীকে নিয়োগ দেন আদালত। তিনি আসামির পক্ষে মামলাটি লড়েছেন। ঝিনাইদহের আদালতে এটিই কোন মামলা, যার রায় ঘোষণা করা হলো যুক্তিতর্কের পরের

দিন অর্থাৎ ৫ কর্মদিবসে রায় ঘোষণা উপলক্ষে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা