চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
নারায়ণগঞ্জে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের একের পর এক চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। ২১শে জুন, রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। খায়রুল ইসলাম সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান মালিকদের মধ্যে চাঁদার দাবিকে কেন্দ্র

করে উদ্বেগ ও অসন্তোষ দেখা দেয়। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। নাম প্রকাশ না করার শর্তে একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক বলেন, “বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হতো। না দিলে ব্যবসা পরিচালনায় সমস্যা হবে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলাম।” সিদ্ধিরগঞ্জের এক ব্যবসায়ী বলেন, “ব্যবসা করতে গেলে নানা ধরনের চাপ মোকাবিলা করতে হচ্ছে। আমরা চাই প্রশাসন অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “বিকেল ৫টার দিকে সজীবকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিল। তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন।” তিনি জানান, প্রায় এক ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড পরিবর্তন করে সংসদ সদস্যের কার্যালয়ের সাইনবোর্ড টানানো নিয়েও আলোচনা-সমালোচনার

সৃষ্টি হয়েছিল। পরে সমালোচনার মুখে আগের সাইনবোর্ড পুনঃস্থাপন করা হয়। তবে সজীবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বা পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান