চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
কক্সবাজারের চকরিয়ায় তল্লাশির নামে বাড়ি ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের এক অভিনব ঘটনা ঘটেছে। ডাকাত দলটি নিজেদের ‘পুলিশ’ পরিচয় দিয়ে ঘরে অবৈধ মালামাল থাকার অজুহাতে তল্লাশির নাটক সাজায় এবং কৌশলে পরিবারের সদস্যদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। গতকাল ২৮শে আগস্ট, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলীর বিল এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুল আমিন চট্টগ্রাম শহরের একজন মাছ ও মুরগির খাদ্য ব্যবসায়ী। নুরুল আমিন জানান, রাত সাড়ে তিনটার দিকে দরজায় শব্দ শুনে ঘর থেকে বের হলে তিনি ৫-৬ জন মুখোশ পরা সশস্ত্র ব্যক্তিকে দেখতে পান। অস্ত্রধারীরা নিজেদের পুলিশ

সদস্য দাবি করে জানায়, ‘বসতঘরে অবৈধ অস্ত্র ও মালামাল আছে, আমরা তল্লাশি করব। এর আগে মূল্যবান জিনিসপত্র নিজেদের হেফাজতে নিয়ে নিন।’ পুলিশের কথা বিশ্বাস করে নুরুল আমিন আলমারি খুলে নগদ ১ লাখ ৭ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার বের করে আনেন। টাকা ও গহনা বের করার পরপরই ডাকাত দল নিজেদের রূপ ধারণ করে। অস্ত্রের মুখে নুরুল আমিন ও তার পরিবারের সদস্যদের একটি ঘরে আটকে ফেলা হয়। দরজার ফাঁক দিয়ে নুরুল আমিন দেখতে পান, ডাকাতদের আরও ২-৩ জন সহযোগী বাইরে পাহারা দিচ্ছিল। এরপর ডাকাতরা তাদের নিজেদের হেফাজতে রাখা টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত সটকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাজ শেষে ডাকাত দল একটি সাদা

রঙের মাইক্রোবাসে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আজ ২৯ আগস্ট (শনিবার) বিকেলে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “ডাকাতির অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা