গোয়াইনঘাটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার নেই প্রকৃত চোরাকারবারি আড়াল করার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫

গোয়াইনঘাটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার নেই প্রকৃত চোরাকারবারি আড়াল করার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ |
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। র‌্যাব জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, ইন্ডিয়ান পাওয়ার জেল, নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং উল্লেখযোগ্য পরিমাণ গান পাউডার। বাহিনীর পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এসব বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারত। তবে অভিযানের পর কয়েক দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলোকে ‘পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে’ বলে জানানো হলেও, এগুলো কীভাবে একটি জনবহুল বাজার এলাকার টাওয়ারের নিচে এলো, কারা সেখানে রেখে গেল এবং কী উদ্দেশ্যে এসব আনা হয়েছিল—সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে

নানা প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে। স্থানীয় বাসিন্দা ও একাধিক সূত্রের দাবি, গোয়াইনঘাট ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালান নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সিলেট জেলা যুবদলের এক প্রভাবশালী নেতা আবুল কাশেমের নাম এই চক্রের সঙ্গে আলোচনায় আসে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহের একটি ব্যবস্থার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকতে পারেন। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অভিযানের পর র‌্যাবের পক্ষ থেকেও কোনো গ্রেপ্তার বা দৃশ্যমান আইনগত অগ্রগতির কথা জানানো হয়নি। ফলে প্রকৃত অস্ত্র ব্যবসায়ীদের ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে কি

না—এমন প্রশ্ন উঠছে জনমনে। গোয়াইনঘাট উপজেলা দীর্ঘদিন ধরেই অস্ত্র ও চোরাচালান ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিস্ফোরক ও ডেটোনেটর সাধারণত ব্যক্তিগত অপরাধে নয়, বরং সংগঠিত নাশকতার কাজে ব্যবহৃত হয়। সে ক্ষেত্রে বিষয়টি কোনো একক ব্যক্তির নয়; বরং একটি সংগঠিত চক্র ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনাই বেশি। স্থানীয় সচেতন মহলের বক্তব্য, কেবল অস্ত্র উদ্ধার করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। অপরাধের পেছনের নেটওয়ার্ক শনাক্ত ও আইনের আওতায় না আনলে এ ধরনের ঘটনা বারবার ঘটতে পারে। অভিযোগ থাকা সত্ত্বেও যদি প্রভাবশালী পরিচয়ের কারণে কেউ ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থাও প্রশ্নের মুখে পড়ে। এ বিষয়ে

স্থানীয়দের প্রত্যাশা, গোয়াইনঘাটের এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হবে। অভিযোগে যাদের নাম আসছে, তাদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নইলে এই অস্ত্র উদ্ধার অভিযান নিরাপত্তা জোরদারের উদাহরণ হিসেবে নয়, বরং বিতর্ক ও সন্দেহের ঘটনাই হয়ে থাকবে বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প