গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৬

গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৬ |
বলিউড বাদশাহ শাহরুখ খান যে কেবল রূপালি পর্দাতেই আবেগের রাজা নন, বরং বাস্তব জীবনেও তার মন কতটা সংবেদনশীল, তারই এক অনন্য প্রমাণ মিলল সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মামার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেয়ার করেছেন কীভাবে নিজের প্রিয় পোষা কুকুরের মৃত্যুর পর গভীর রাতে ব্যাকুল হয়ে উঠেছিলেন কিং খান। ভাইরাল হওয়া সেই ভিডিওতে গৌরীর মামা জানান, তিনি গৌরীকে একটি ‘চাইনিজ পেকিনিজ’ জাতের কুকুর উপহার দিয়েছিলেন। কিন্তু অল্প দিনেই কুকুরটির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছিল বেশ কয়েক বছর আগে। শাহরুখ তখন একটি শুটিংয়ের কাজে মুম্বাইয়ের বাইরে ছিলেন। তার অনুপস্থিতিতেই হঠাৎ কুকুরটি মারা যায়। বাড়ির

কর্মচারীরা তখন সেটিকে একটি সুন্দর কাপড়ে জড়িয়ে সমুদ্র সৈকতের পাশে মাটিচাপা দিয়ে আসেন। গৌরীর মামা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘শাহরুখ যখন রাত আড়াইটার দিকে শুটিং শেষ করে বাড়ি ফেরেন, তখন কুকুরটির খোঁজ করেন। কর্মচারীরা জানান যে সে আর নেই এবং সমুদ্রের পাড়ে তাকে মাটিচাপা দেওয়া হয়েছে। কথাটি শোনার পর শাহরুখ স্থির থাকতে পারেননি।’ তিনি তৎক্ষণাৎ বাড়ির কর্মচারীদের ডেকে তোলেন এবং গভীর রাতেই সেই মাটিচাপা দেওয়ার স্থান দেখানোর জন্য জেদ ধরেন। রাত আড়াইটায় তিনি সবাইকে নিয়ে সমুদ্র সৈকতে যান। সেখানে গিয়ে নিজের হাতে ‘কবর’ খুঁড়ে কুকুরটির মৃতদেহ বের করে নিয়ে আসেন। এরপর বাড়ির পেছনের উঠোনে এনে এটিকে নতুন করে মাটিচাপা দেন

এবং সেই জায়গাটি চিহ্নিত করে রাখেন। সে সময় শাহরুখ ভীষণ কেঁদেছিলেন এবং বলেছিলেন— তোমাদের সাহস কী করে হলো আমার কুকুরকে এভাবে বাইরে ফেলে আসার? সে জীবিত হোক বা মৃত, তাকে আমাদের সঙ্গেই থাকতে হবে।’ সম্প্রতি গৌরী খানও তার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ এবং একটি পোষ্য কুকুরের সঙ্গে বহু পুরনো একটি ছবি শেয়ার করেছিলেন। ধারণা করা হচ্ছে, ছবিতে থাকা পেকিনিজ কুকুরটিই ছিল এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু। প্রসঙ্গত, শাহরুখ খান বরাবরই একজন পশুপ্রেমী হিসেবে পরিচিত। এর আগে তার ঘরে ‘ড্যাশ’ (জাপানিজ চিন), ‘হাল্ক’ (ল্যাব্রাডর), ‘কাই’ এবং ‘জুসি’ (মাল্টিজ)—এই চারটি কুকুর ছিল। ঘনিষ্ঠ সূত্রমতে, শাহরুখ যখনই মানসিকভাবে বিষণ্ণ বোধ করতেন, তখন নিজের পোষ্যদের সঙ্গে

কথা বলে হালকা হতেন। ১১ বছর আগে যখন তার প্রিয় কুকুর ‘ড্যাশ’ মারা যায়, তখন অত্যন্ত আবেগঘন একটি বার্তাও দিয়েছিলেন শাহরুখ। তৎকালীন টুইটারে (বর্তমানে এক্স) তিনি লিখেছিলেন, ‘পরম ভালোবাসা সেটাই যা প্রকাশ করতে হয় না। যা ভালোবাসার স্বরূপকেই বদলে দেয়—অভিব্যক্তি থেকে বিশ্বাসে রূপান্তর করে, ঠিক যেমনটা আমাদের ছোট ড্যাশের ছিল। শান্তিতে ঘুমাও।’ ব্যক্তিগত জীবনের এই আবেগঘন দিকটির পাশাপাশি পেশাগত জীবনে দারুণ ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং করছেন। এই অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং শাহরুখ-কন্যা সুহানা খানকে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে? মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার বায়বীয় ধারণায় প্রকল্প, ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রের কী হবে? শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা