খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬ |
‘ইলিশের রাজধানী’ খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাটে এখন ইলিশ ছোঁয়াই যেন এক পরম বিলাসিতা! নিম্নবিত্ত দূরের কথা, মধ্যবিত্তেরই নাগালের বাইরে রুপালি ইলিশ। এর সাথে যুক্ত হয়েছে ইলিশের ডিমের অভূতপূর্ব মূল্যবৃদ্ধি। এক বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। আজ ২৯শে জুলাই, বুধবার ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। আড়তগুলোতে প্রতি কেজি ইলিশের ডিম এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকায়! অথচ ঘাটের প্রবীণ ও নিয়মিত মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর ঠিক একই মৌসুমে প্রতি কেজি ডিম বিক্রি হয়েছিল, আড়াই থেকে ৩ হাজার টাকায়। আকাশচুম্বী এই দাম দেখে হতবাক সাধারণ ক্রেতা

ও ভোজনরসিকরা। ঘাটে আসা বেশ কয়েকজন ক্রেতা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, ইলিশের বাজারে এখন অগ্নিমূল্য। আগের কোনো বছরে ইলিশ মাছ ও ডিম কিনতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাদের। এক ক্রেতা আক্ষেপ করে বলেন, “যেভাবে দাম হাঁকানো হচ্ছে, তাতে সাধারণ মানুষের জন্য ইলিশে হাত দেওয়া বা কেনার কথা ভাবাও এখন একধরনের অপরাধের মতো ঠেকছে।” পদ্মা-মেঘনার পাড়ে দাঁড়িয়ে ইলিশের প্রাচুর্য দেখার সুযোগ হলেও, ঘাটে এসে কেবল বাড়তি দামের চাবুক খেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে। ব্যবসায়ীদের সিন্ডিকেট নাকি সরবরাহ ঘাটতি—কী কারণে দামের এই অস্বাভাবিক লাফ, তা নিয়ে বইছে ব্যাপক আলোচনার ঝড়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?