কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর (৫৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সুনাইকুন্ডির লস্করপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আপেল লস্কর লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে। আর অভিযুক্ত সাজেদুল লস্কর একই গ্রামের মৃত রেজান লস্করের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সাজেদুল লস্করকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাজেদুল লস্কর নেশাগ্রস্ত হয়ে এলাকার বিভিন্ন লোকের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডায় জড়াতেন। এসব বিষয়ে আপেল লস্কর সাজেদুলকে নিষেধ করতেন। এরই জের ধরে এ ঘটনা ঘটে। আপেল লস্কর আজ (শনিবার) ফজরের নামাজ শেষে ভেড়ামারা বাজারে মাছ আনতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে

বের হলে পথিমধ্যে পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে সাজেদুল লস্কর। এতে ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী সাজেদুল লস্করকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেদুলকে আটক করা হয়েছে। নিহত আপেল লস্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন