কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার সংলগ্ন ধরলা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণের শুরুতে নৌ দুর্ঘটনায় তাহের উদ্দিন (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দুর্ঘটনাটি ঘটে। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর রাউলিয়া গ্রামের বাসিন্দা। ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেল ৪টায় ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার সংলগ্ন ধরলা নদীতে নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঘোগাদহ ইউনিয়নের একতা নৌকাটি আসে। পরে নৌকায় থাকা তাহের উদ্দিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাইচারদের প্রস্তুত করে নদীর এপারে ফেরার সময় নৌকার শ্যালো মেশিনের বেল্টে তার পোশাক আটকে যায়। এসময় নৌকা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত

পান তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ জানান, এবিষয়ে এখন পর্যন্ত কেউ অবগত করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর