ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
জুলাইযোদ্ধা জুবায়ের ট্রাকচাপায় নিহত, ট্রাকচালকের পরিচয় নিয়ে সন্দেহ স্বজনদের
পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার
রণক্ষেত্র ফরিদপুর, আহত ৩০
বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, আগুন লাগার পরপরই ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। নিয়ন্ত্রণে আনতে আনতে আগুন ভবনের অষ্টম এবং দশম তলায় ছড়িয়ে যায়। পরে রাত ৮টা ১৫ মিনিটের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



