ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি
দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত
পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
কিমের ‘কাছের বন্ধু’ পুতিন
২০২৪ সালের চেয়ে ২০২৫ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ায় দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে।
রাশিয়াকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়ে চিঠিতে উত্তর কোরিয়ার প্রধান কিম লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে দুই দেশের মধ্যে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে।
এ চিঠিতে রাশিয়ার জনগণ ও সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন কিম।
ইউক্রেন সম্প্রতি জানিয়েছে,
রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনা সদস্যদের মোকাবিলা করেছে। অর্থাৎ, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্ত্রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র ও গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। এসব অভিযোগ মেনেও নেননি, অস্বীকারও করেননি কিম। অভিযোগ মতে, উত্তর কোরিয়ার অন্তত এক হাজার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২২ সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে। যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুতিনও উত্তর কোরিয়ায় গেছেন।
তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। রয়টার্স, এপি, এএফপি