ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬

ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশেষ করে ইসলামাবাদে কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর এ সংঘাত নতুন মোড় নিতে যাচ্ছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবরোধ জোরদারের নির্দেশ দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান-কে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যদিও ট্রাম্প এ তথ্যকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন, তবুও তিনি বেইজিংকে সতর্ক করে বলেছেন, বিষয়টি সত্য প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি কোনো দেশ ইরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে তাদের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে—এবং সেই

তালিকায় চীনও রয়েছে। তবে সংবাদগুলোকে পুরোপুরি বিশ্বাস না করলেও ট্রাম্প ইঙ্গিত দেন, চীন যদি সত্যিই ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তা গুরুতর পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, চীনের সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও এমন পদক্ষেপ নিলে বড় ধরনের শুল্কের মুখে পড়তে হবে দেশটিকে। অন্যদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেইজিং খুব শিগগিরই ইরানে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে প্রকৃত উৎস গোপন থাকে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, চীন যদি এটা করে, তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে।’ তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র দাবি

করেছেন, ‘চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র দেয়নি। এ সংক্রান্ত তথ্য সঠিক নয়।’ সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও