একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আমেনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আমেনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ফেনীর সোনাগাজীর বিবি আমেনা (২৫) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের শুক্কুর হাফেজের বাড়ির ওমান প্রবাসী আবু ইউসুফের স্ত্রী। শনিবার দুপুরে ফেনী শহরের সোনাগাজী বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রয়েল হাসপাতালে অপারেশনের মাধ্যমে সন্তানগুলো ভূমিষ্ঠ হয়। এতে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে। প্রসূতি বিবি আমেনা ও হাসপাতাল সূত্র জানায়, গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. নূরে আখতার সুমির তত্ত্বাবধানে শনিবার সকালে ওই হাসপাতালে ভর্তি হন আমেনা। আল্টাসনোগ্রাফি করার মাধ্যমে তার গর্ভে তিন সন্তান নিশ্চিত হন ডাক্তার। দুপুরে পরিবারের সম্মতিতে বিবি আমেনাকে সিজার অপারেশন করেন ডা. নূরে আখতার সুমি ও এনেস্থেশিয়া প্রদান করেন ডা. আসিফ ইকবাল। এ সময়

দুটি ছেলে ও একটি কন্যাসন্তান প্রসব করেন আমেনা। নবজাতকরাসহ তিনি পুরোপুরি সুস্থ আছেন। হাসপাতালটির চেয়ারম্যান মাহতাবুর রশিদ চৌধুরী বলেন, চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় প্রসূতি ও নবজাতকরা মহান আল্লাহর রহমতে সুস্থ আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প