ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ও গোপনে ভিডিও ধারণ, মাওলানা মিরাজ গ্রেপ্তার
তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত
মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার
সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল
হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি
ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার
ঢাকার উত্তরখান চানপাড়া এলাকার বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহিরের (২৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (৫ মে) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ উত্তরখানের আবদুল আউয়ালের ছেলে। তিনি ঢাকার উত্তরা শাখায় অবস্থিত বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি ফরহাদ।
পরে পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে চার দিনেও তাঁর কোনো খোঁজ মেলেনি।মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার আনন্দউড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকায় একটি ঝোপের
মধ্যে অর্ধগলিত অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, লাশের পরিচয় নিশ্চিত হয়েছে পরিবারের সদস্যদের মাধ্যমে। মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।