ইউনূস সরকারের টিকা ক্রয় পদ্ধতি সংস্কারের আত্মঘাতী সিদ্ধান্তের সমালোচনা ইউনিসেফের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

আরও খবর

একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

ইউনূস সরকারের টিকা ক্রয় পদ্ধতি সংস্কারের আত্মঘাতী সিদ্ধান্তের সমালোচনা ইউনিসেফের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের দীর্ঘদিনের সাফল্যের অন্যতম প্রধান সহযোগী জাতিসংঘের সংস্থা ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের টিকা ক্রয় পদ্ধতিতে আকস্মিক পরিবর্তনের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তের কারণে টিকা সরবরাহে ব্যাপক বিলম্ব ঘটে, যা দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে স্ট্যানলি গুয়াভুইয়া বলেন, বাংলাদেশে ১৯৭৯ সাল থেকে চালু হওয়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সাফল্যের পেছনে ইউনিসেফের সঙ্গে সরকারের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে পোলিও নির্মূল, মাতৃ ও নবজাতকের টিটেনাস নির্মূলসহ বিভিন্ন সাফল্য অর্জিত হয়েছে এবং পূর্ণ টিকাদান কভারেজ ১৯৮০ সালের ২ শতাংশ

থেকে ২০২৩ সালে ৮২ শতাংশে উন্নীত হয়েছে। তিনি জানান, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার টিকার ৫০ শতাংশ উন্মুক্ত দরপত্র (ওপেন টেন্ডার) পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ ও অন্যান্য অংশীদাররা তখন স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন যে, এই প্রক্রিয়ায় টিকা সংগ্রহে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিলম্ব হতে পারে। কিন্তু সরকার এই সতর্কতা উপেক্ষা করে সিদ্ধান্ত বহাল রাখে। ফলে টিকা সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেয়। স্ট্যানলি গুয়াভুইয়া আরও বলেন, এই সিদ্ধান্তের কারণে কিছু টিকার মজুত শেষ হয়ে যায় এবং ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ব্যাপক ঘাটতি তৈরি হয়। অর্থছাড়ে বিলম্ব এবং নতুন ক্রয়প্রক্রিয়ার জটিলতায় টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর

মার্চ মাসে উন্মুক্ত দরপত্র পদ্ধতি বাতিল করে আবার ইউনিসেফের মাধ্যমে পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি জানান, বিলম্ব মোকাবিলায় ইউনিসেফ ২০২৫ সালে প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার আগাম অর্থায়ন করেছে। তবে সরকারি সহযোগিতার অভাবে পুরোপুরি সংকট এড়ানো সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই টিকা ঘাটতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয় এবং শতাধিক শিশুর মৃত্যু হয়। ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে অনেকে অপরিণামদর্শী ও আত্মঘাতী হিসেবে আখ্যায়িত করছেন, যা বাংলাদেশের টিকাদান কর্মসূচির সাফল্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত