আবারো মা হলেন পূজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬

আবারো মা হলেন পূজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ |
পুত্রের পর কন্যা সন্তানের মা হলেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। সামাজিকমাধমে নিজেই একটি ভিডিও পোস্ট করে এই সুখবর দিয়েছেন তিনি। এমনকী ভিডিওতে মেয়ের ঝলকও দেখিয়েছেন তিনি। পূজার পোস্ট করা ভিডিওতে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কিছুদিন আগেই সাধের অনুষ্ঠানে পূজাকে দেখা গিয়েছিল একদম ঐতিহ্যবাহী সাজপোশাকে। গোলাপি রঙের হালকা অর্গানজা শাড়ির সঙ্গে লাল রঙের কাজ করা ওড়না জড়িয়েছিলেন তিনি। তাদের পরিবারের প্রথা অনুযায়ী পূজার কোলে একটি ছোট্ট মেয়ে পুতুল দেওয়া হয়েছিল, যাকে পরানো ছিল সিল্কের লেহেঙ্গা। পূজার কোলে এই পুতুলটা দেখে অনেকেই তখন মনে করেছিলেন, এবার হয়তো অভিনেত্রীর কোলে কন্যা সন্তান আসবে। তাই সাধের অনুষ্ঠানের রীতিতেই তারা কন্যা সন্তানের জন্য প্রার্থনা করলেন। অনেক নেটিজেনই আবার মনে

করেছিলেন, পূজা আগে থেকেই জেনে গিয়েছেন যে তার মেয়ে হবে। আর সেই কথাই সত্যি হল। পূজার ঘর আলো করে এল কন্যা সন্তান। এর আগে গত এপ্রিলে সামাজিকমাধ্যম ও ইউটিউব ভ্লগের মাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবরটি পূজা ও কুণাল দম্পতি। উল্লেখ্য, ২০২০ সালে করোনার সময়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়। প্রসঙ্গত, ‘চ্যালেঞ্জ ২’, ‘পাপ’, ‘লাভেরিয়া’, ‘রকি’র মতো ভারতীয় বাংলা সিনেমা কাজ করেছেন পূজা। এছাড়া তিনি নজর কেড়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘দেব কী দেব মহাদেব’-এ। সেখানে তিনি ‘পার্বতী’র চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি একাধিক সিনেমাতেও কাজ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে