‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬

‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ |
পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যান্সার জয় করেছিলেন তিনি। তবে সম্প্রতি জানিয়েছেন, আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এবার তার জরায়ু ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নিজের ন্যাড়া মাথার ছবি। আজ মঙ্গলবার ফেসবুকে ছবিটি প্রকাশ করে সামিয়া লেখেন, ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে—যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’ চুল হারানোর এই

অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি। বরং পরিস্থিতিকে মেনে নেওয়ার শক্তির কথা জানিয়েছেন সামিয়া। তিনি লেখেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নেওয়ার হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয়। আর আমি সেটাই করছি। নিজের এই পরিবর্তন ও নতুন রূপকে মেনে নিয়েছি।’ সামিয়ার মতে, সৌন্দর্য শুধু আয়নায় দেখা চেহারার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্যেও সৌন্দর্য রয়েছে। তিনি লিখেছেন, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই লুকটাও তাই আমার জীবনের একটা গল্প। একটা কঠিন সময়ের গল্প, কিন্তু একই সঙ্গে

সাহস, গ্রহণ আর নিজের প্রতি ভালোবাসারও গল্প।’ সবশেষে নিজের নতুন রূপ নিয়ে সামিয়া লিখেছেন, ‘অতএব, হ্যাঁ... এটাই আমি—ন্যাড়া মাথা, আর নিজের সত্তা নিয়ে কোনো রকম সংকোচ বা দ্বিধাহীন। নিজের প্রতিটি সংস্করণের জন্য আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এই সময়টাও কেটে যাবে।’ এর আগে গত ২৩ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সামিয়া। সে সময় কেমোথেরাপির প্রভাবে চুল পড়ে যেতে পারে—এমন আশঙ্কায় চুল ছোট করে ফেলেছিলেন তিনি। সেই ছবিও প্রকাশ করেছিলেন উপস্থাপিকা। পাশাপাশি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান