আবারো আফগানিস্তনে পাকিস্তানের গোলাবর্ষণ, ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫

আবারো আফগানিস্তনে পাকিস্তানের গোলাবর্ষণ, ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ |
তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে পাকিস্তান এমন অভিযোগ তুলেছে কাবুল সরকার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আফগান সামরিক বাহিনীর এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করেছেন বলে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে। আফগান সামরিক সূত্রের দাবি, পাকিস্তান সীমান্তবর্তী বেসামরিক এলাকায় হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে গোলাবর্ষণ চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পাকিস্তানি বাহিনীর এই গোলাবর্ষণ অন্তত ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল। পরিচয় প্রকাশ না করার শর্তে এক আফগান কর্মকর্তা বলেন, ফিলিপাইনে ১১৪ জনের মৃত্যু, এবার ভিয়েতনামে টাইফুন কালমায়েগির তাণ্ডব “ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার প্রতি সম্মান জানিয়ে আমরা এখনো পাল্টা আঘাত করিনি।” তবে এই অভিযোগের বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। সীমান্তে উত্তেজনার

ইতিহাস গত মাসের শুরুতে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের মৃত্যু হয় বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এটি আফগানিস্তান–পাকিস্তান সীমান্তের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত। ২০২১ সালে তালেবান কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে। সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতা, নিরাপত্তা হুমকি ও পাল্টা হামলা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ব্যর্থ শান্তি উদ্যোগ! চলমান উত্তেজনা প্রশমনে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। কিন্তু গত সপ্তাহে ইস্তাম্বুলে সেই চুক্তির চূড়ান্ত পর্যালোচনা বৈঠক অচলাবস্থায় পড়ে যায়। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ‘অবিশ্বাসী

আচরণের’ অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার আরেক দফা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত বৈঠকটি আদৌ হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, আলোচনাটি ব্যর্থ হলে সীমান্তে নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ইসলামাবাদ ও কাবুল উভয় পক্ষই ইতোমধ্যে পাল্টা হামলার হুমকি দিয়েছে। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ