আবারও কারাগারে আ.লীগ নেতার মৃত্যু: চিকিৎসার অভাবে ‘হত্যা’র অভিযোগ পরিবারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫

আবারও কারাগারে আ.লীগ নেতার মৃত্যু: চিকিৎসার অভাবে ‘হত্যা’র অভিযোগ পরিবারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ |
১,জামিন পাওয়ার পর জেলগেট থেকে পুনরায় গ্রেফতার, এরপরই কারাগারে মৃত্যু। ২,হৃদরোগে আক্রান্ত নেতার উন্নত চিকিৎসায় পুলিশের বাধার অভিযোগ স্বজনদের। ৩, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে, জানালেন চিকিৎসক। ৪, নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন। গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে তারিক রিফাত (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিএসএসের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। তারিক

রিফাতের মৃত্যু স্বাভাবিক নয় বরং চিকিৎসার অভাবেই তাকে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তারা জানান, তারিক রিফাতের হৃদ্‌যন্ত্রে রিং পরানো ছিল। গত ১৭ নভেম্বর আদালত থেকে জামিন পেলেও তাকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের দাবি, চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও পুলিশ তা গ্রাহ্য করেনি। চিকিৎসা অসম্পূর্ণ রেখে শনিবার বিকেলে তাকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর পর বিকেলে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। পরিবারের অভিযোগ, পুলিশের অসহযোগিতা ও সঠিক চিকিৎসার অভাবেই তার মৃত্যু

হয়েছে। গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির ঘোষ জানান, কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও জামায়াত নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে তারিক রিফাতের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এর আগেও গত ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প