আওয়ামী লীগ মরা লাশ, টানাহেঁচড়া করে লাভ নেই: নুরুল হক নুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪
     ১১:৩৩ অপরাহ্ণ

আওয়ামী লীগ মরা লাশ, টানাহেঁচড়া করে লাভ নেই: নুরুল হক নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ১১:৩৩ 173 ভিউ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) বলেছেন, আওয়ামী লীগ এখন মরা লাশ, একে নিয়ে টানাহেঁচড়া করে লাভ নেই। কেউ যদি আওয়ামী লীগের নাম নেয়, তার পরিণতি ভালো হবে না। গণঅভু্যত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। শনিবার নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ‘তারুণ্যের গণসমাবেশে' তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক বলেন, ‘জুলাই গণঅভু্যত্থানে ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে। কিন্তু সারা দেশে এখনো আওয়ামী লীগের দোসর হিসাবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের আস্ফালন থামেনি। শেখ হাসিনা জুতা পরার সময় পায়নি। আপনারাও পালিয়ে যাওয়ার সময় পাবেন না।' তিনি বলেন, ‘আমরা এই সরকারকে

স্থিতিশীল করতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই। গণঅভু্যত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন একই সঙ্গে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ভোটের আনুপাতিক হারে আসন ব্যবস্থা করতে হবে। যে দল যে পরিমাণ ভোট পাবে সেই দলকে ভোটের হিসাবে আসন বিন্যাস করে দিতে হবে। আমেরিকার মতো দেশ চার বছরের প্রেসিডেন্ট নির্বাচন দিতে পারলে আমাদেরকেও ভাবতে হবে চার বছরে নির্বাচন ব্যবস্থার।' এসময় তিনি গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করবে বলে জানিয়ে নেত্রকোনা-২ আসনে হাসান আল মামুনকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন। জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

হাসান আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, রোকেয়া জাবেদ মায়া, সৈয়দ মাহাবুবুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা