অবৈধ ইউনুস সরকারের জেলখানা যে আওয়ামী লীগের মৃত্যুকুপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫

অবৈধ ইউনুস সরকারের জেলখানা যে আওয়ামী লীগের মৃত্যুকুপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ |
অবৈধ ইউনুস সরকারের জেলখানা যে আওয়ামী লীগের মৃত্যুকুপ ১৫ মাসে ১১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলখানায় হত্যা সুদি মহাজন ইউনুসের ১৫ মাসে কারাগারে ১১২ জন্য আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। কারা হেফাজতে মৃত্যু মানবাধিকারের চরম লংঘন বলে বিবেচিত হয় সারা বিশ্বে। কারাবন্দিদের নির্যাতন করলে সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়, প্রতিবাদ জানায়। আর বাংলাদেশে গত ১৫ মাস ধরে চলমান এই সিস্টেমেটিক হত্যাকান্ড চলার পরেও মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ছাড়া আর কোন সংগঠনের পক্ষ থেকে কোন প্রতিবাদ, তদন্ত দাবির কোন খবর আমাদের নজরে আসেনি। এই সকল নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, এমন সব মামলা

যেখানে অভিযুক্তের সংখ্যা ৪০০ এর বেশি। রাজনৈতিক এসব মামলায় গ্রেফতার করে শারীরিক সমস্যায় ভুগছেন এমন বন্দিদেরও জামিন দেওয়া হয়নি। গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক মারা যাওয়ার পর তাঁর ভাতিজা সিফাত অভিযোগ করেন, ‘অসুস্থ হলেও এ খবর আমরা জানতে পারি পরদিন। এই দীর্ঘ সময়ও কারা কর্তৃপক্ষ থেকে তাঁর অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়নি"। মামলা দিয়ে জেলে পুরে, জামিন না দিয়ে বিনা বিচারে দিনের পর দিন বন্দি রেখে অসুস্থ বন্দিদের মৃত্যুকে ত্বরান্বিত করা হত্যাকান্ডের শামিল এবং এই ১১২টি মৃত্যুকে বিচার বহির্ভুত হত্যাকান্ড হিসেবেই বিবেচনা করতে হবে। ইউনুস সরকার পরিকল্পিত

ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলখানায় হত্যা করছে। দেশে কর্মরত দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা এই মৃত্যুগুলোর সুষ্ঠু তদন্তের দাবি তুলে নিজেদের মেরুদন্ডের অস্ত্বিত্বের প্রমাণ দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি