জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা – ইউ এস বাংলা নিউজ




জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে গতকাল ‘একাডেমিক ফ্রিডম ইন বাংলাদেশ: স্ট্যাটাস, নেচার অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষদের ৭০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত এই আলোচনায় পাঁচটি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে। সভাপতিত্ব করছেন গীতিয়ারা নাসরীন। আয়োজক হিসেবে রয়েছে আইআইই (দ্য পাওয়ার অব ইন্টারন্যাশনাল এডুকেশন) এবং সোশ্যাল সায়েন্টিস্টস অ্যাসোসিয়েশন (এসএসএ)। উপস্থাপিত গবেষনাপত্র গুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় পরিচালনায় আইন-রাজনীতি ও একাডেমিক স্বাধীনতা, ২০১৪-২০২৫ সময়ে কর্তৃত্ববাদী শাসনে শিক্ষকদের নীরব করা ও সংগঠিত করা, অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা, উচ্চশিক্ষায় নয়া-উদারনীতির প্রভাব এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ছাত্ররাজনীতি ও একাডেমিক স্বাধীনতা। তবে এই আলোচনা নিয়েই উঠছে তীব্র প্রশ্ন। সমালোচকরা বলছেন, যারা ২৪’এর

জুলাই ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩১ জন শিক্ষকের তালিকা তৈরি করে বিতাড়ন ও তদন্তের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তারাই এখন ‘একাডেমিক ফ্রিডম’ নিয়ে কথা বলছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর নতুন প্রশাসনের অধীনে অনেক শিক্ষককে ‘আওয়ামী লীগের ঘনিষ্ঠ’ বা আন্দোলনবিরোধী অবস্থানের কারণে তালিকাভুক্ত করা হয় এবং অনেককে চাকরি হারাতে হয় বা তদন্তের মুখে পড়তে হয়। সমালোচকদের যুক্তি—যখন শিক্ষকদের মতপ্রকাশের কারণে চাকরি চলে যায় এবং তালিকা করে তদন্ত শুরু হয়, তখন সেই প্রক্রিয়াকে যারা সমর্থন বা স্বীকৃতি দিয়েছেন, তারা কী ধরনের একাডেমিক স্বাধীনতার কথা বলছেন? একজন বিশ্ববিদ্যালয়

শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “একাডেমিক ফ্রিডম মানে শুধু নিজের মত প্রকাশের অধিকার নয়। যখন অন্যের মতপ্রকাশের দাম চাকরি হারানো হয়, তখন সেই স্বাধীনতার দাবি নিজেদের জন্য কতটা সৎ, তা প্রশ্নসাপেক্ষ।” আরেকজন শিক্ষার্থী নেতা বলেন, “যারা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে বিপরীত অবস্থান নেয়ার কারনে মব ও লাঞ্চনার শিকার হয়েছেন, চাকরী হারিয়েছেন, সেখানে এখন একাডেমিক স্বাধীনতার আলোচনা হচ্ছে—এটা দেখতে হাস্যকর লাগছে।” অন্যদিকে আয়োজক পক্ষের কেউ কেউ বলছেন, একাডেমিক স্বাধীনতার আলোচনা যেকোনো সময় প্রয়োজনীয় এবং অতীতের রাজনৈতিক অবস্থান দিয়ে আজকের আলোচনাকে বাতিল করা যায় না। তবে এখন পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে এই সমালোচনার সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পর্যবেক্ষকরা মনে করেন, একাডেমিক স্বাধীনতার

আলোচনা সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই আলোচনা তখনই অর্থবহ হয় যখন তা নিরপেক্ষ ও সামঞ্জস্যপূর্ণ হয়—অর্থাৎ যখন নিজের মতপ্রকাশের অধিকার যেমন দাবি করা হয়, তেমনি বিরোধী মতপ্রকাশকারীদেরও একই মানদণ্ডে বিচার করা হয়। অন্যথায় এটি কেবল নিজেদের অবস্থানকে বৈধতা দেওয়ার একতরফা প্রয়াস হয়ে ওঠে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ