ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬ |
লর্ডস টেস্টের প্রথম দিনেই ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এল রাজনীতি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার টিভিতে দেখানোর জেরে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম ‘স্কাই স্পোর্টস’–এর ওপর বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্ষোভ এতটাই চরমে উঠেছিল যে, প্রতিবাদ জানাতে বিরতির পর দল মাঠে না নামানোর ভাবনাও পিসিবির মাথায় খেলে গিয়েছিল! ক্রিকইনফো জানিয়েছে, লর্ডস টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নবিরতির সময় স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাশিম খানের ১৮ মিনিটের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। সাবেক ইংলিশ অধিনায়ক মাইক অ্যাথারটনের নেওয়া সেই সাক্ষাৎকারে তারা জানান, তিন বছর ধরে কারাগারে থাকা তাঁদের বাবার শারীরিক অবস্থা ভালো নয় এবং তারা তাঁর

জীবন নিয়ে মারাত্মক শঙ্কায় আছেন। সাক্ষাৎকারটি দেখানোর আগেই টের পেয়ে পিসিবি স্কাই স্পোর্টসকে কড়া বার্তা পাঠায়। পিসিবির হুমকি ছিল পরিষ্কার—এই সাক্ষাৎকার দেখালে পাকিস্তান দল বিরতির পর আর মাঠেই নামবে না। পিসিবির এমন শক্ত অবস্থানের মুখে চ্যানেলটি খানিকটা সময় সম্প্রচার আটকে রাখে। তবে শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি টিভিতে প্রচার করা হয়। সব নাটকীয়তা পেছনে ফেলে অবশ্য নির্ধারিত সময়েই খেলায় ফেরেন পাকিস্তানের ক্রিকেটাররা। পিসিবি শুধু টিভি চ্যানেলের ওপর খেপে শান্ত থাকেনি; যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে নালিশ জানানোর চিন্তাভাবনা করছে। উল্লেখ্য, পাকিস্তানে এই সিরিজের টিভি সম্প্রচারক ‘পিটিভি’ কিন্তু অ্যাথারটনের তৈরি করা ওই সাক্ষাৎকারটি নিজ দেশের দর্শকদের দেখায়নি। বেশ কিছুদিন ধরেই কারাগারে থাকা ইমরানের স্বাস্থ্য ও

চিকিৎসা নিয়ে বেশ টানাপোড়েন চলছে। পরিবার ও তাঁর বোনদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে তাঁকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে ভারতের অধিনায়কদের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখে ইমরানের সুচিকিৎসা নিশ্চিতের আবেদন জানিয়েছেন। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, জেলে ইমরানের কোনো কষ্ট হচ্ছে না এবং এ পর্যন্ত তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা ৯০০ বার তাঁর সঙ্গে দেখা করেছেন। মাঠের খেলা চলাকালেই এই পর্দার পিছনের লড়াই লর্ডস টেস্টের উত্তাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ