ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ।
যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
২৭শে আগস্ট, বৃহস্পতিবার সকালে মিতু আকতার নামে হত্যা মামলার এই আসামি কৌশলে পালিয়ে যায়। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি মিতু নামের এক নারী আসামি থানা থেকে পালিয়ে গেছে। তিনি ৩ দিনের রিমান্ডে ছিলেন। আজই শেষ দিন ছিল। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কৌশলে গেটের তালা খুলে সে পালিয়ে যায়।
ওই সূত্রটি আরও জানিয়েছে, নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে আসামি থানা থেকে বের হয়ে গেছে।
এ
দিকে এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
দিকে এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।



