মেজর জিয়াকে ‘ঘোষক’ বানানো ইতিহাসের পুনরাবৃত্তি: তারেক রহমানকে “১ দফার ঘোষক” দাবি বিএনপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬

মেজর জিয়াকে ‘ঘোষক’ বানানো ইতিহাসের পুনরাবৃত্তি: তারেক রহমানকে “১ দফার ঘোষক” দাবি বিএনপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ |
জুলাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় হট্টগোলের সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ প্রধান অতিথি ছিলেন। রাষ্ট্রীয় অতিথিদের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ ও কিছু আহত প্রামাণ্যচিত্রকে ইতিহাস বিকৃত করার অভিযোগে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। এনসিপি নেতারা অভিযোগ করেন, চিত্রটিতে জুলাইর ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হয়নি এবং এতে অসামঞ্জস্য রয়েছে। বিশেষ করে এক দফা দাবির ঘোষণাকারী হিসেবে তারেক রহমানের উপস্থাপনা নিয়ে তাদের আপত্তি। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন দর্শকদের শান্ত থাকতে ও বসে থাকতে অনুরোধ করেন। তিনি বলেন,

প্রামাণ্যচিত্রে অনেক অসামঞ্জস্য আছে এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বারবার মাইকে কথা বলেন এবং এনসিপি নেতাদের মঞ্চে এসে মত প্রকাশের সুযোগ দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও মন্তব্য করেন। পরে মন্ত্রী আহমেদ আজম খান আশ্বস্ত করেন, অসামঞ্জস্য থাকলে সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেও য়া হবে। এ ঘটনা ‘ঘোষকের রাজনীতি’কে সামনে এনেছে। বিএনপি নেতারা দাবি করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে এক দফা দাবির ঘোষণা সর্বপ্রথম তারেক রহমানই দিয়েছিলেন। তারা মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে থাকেন এবং এখন তার পুত্র তারেক রহমানকে ‘২৪-এর একদফার ঘোষক’ হিসেবে উপস্থাপন করছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা এক দফা দাবিকে

ছাত্রনেতৃত্বের অবদান হিসেবে দেখেন এবং কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব দাবির বিরোধিতা করেন। প্রামাণ্যচিত্রে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে দেখানোর অভিযোগ এবং এর বিরুদ্ধে রাষ্ট্রীয় অতিথিদের সামনে প্রতিবাদ জুলাইর ইতিহাস নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে। সরকার ও বিরোধীরা উভয়ই সরকার পতনকে জনগণের আন্দোলন বলে দাবি করলেও এর নেতৃত্ব ও ঘোষণার কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দাবি-পাল্টা দাবি অব্যাহত রয়েছে। অনুষ্ঠান শেষে কর্তৃপক্ষ প্রামাণ্যচিত্রের বিষয়ে পর্যালোচনার আশ্বাস দিলেও এনসিপির আপত্তি এবং হট্টগোলের ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। জুলাই চেতনা ও ইতিহাস সংরক্ষণের নামে এ ধরনের উপস্থাপনা কতটা নিরপেক্ষ—সে প্রশ্ন এখন সামনে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়: ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে না, ইতিমধ্যেই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে ফেলেছে ইউনূস গং সংকট কাটাতে মরক্কোয় ইনফান্তিনোর জরুরি বৈঠক জুলাইয়ের ইতিহাস ধামাচাপার অভিযোগে অনুষ্ঠান বয়কট এনসিপি নেতাদের শফিকুর: দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, তা হবে না সমিতির ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে পলাতক জামায়াত আমির গ্রেপ্তার আদালতে এনসিপি নেতা সালাউদ্দিনের ওপর ছাত্রদলের ডিম নিক্ষেপ মেজর জিয়াকে ‘ঘোষক’ বানানো ইতিহাসের পুনরাবৃত্তি: তারেক রহমানকে “১ দফার ঘোষক” দাবি বিএনপির মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনের সাবেক মন্ত্রীর পরিবারের ১১২ জনের লাশ উদ্ধার গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ তাসনুভা প্রসঙ্গে ১,২৩০ জনের সাক্ষর: ধর্মীয় আপত্তি থেকে ফৌজদারি আইন—কোথায় টানতে হবে সীমারেখা? স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে গিয়ে পালিয়েছেন পাকিস্তান ও উগান্ডার অ্যাথলেট পশ্চিমা বিশ্বে ভিসা প্রত্যাখ্যানের ভিড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আশার আলো ভারতের আইসিসিআর বৃত্তি ইউক্রেন-রাশিয়া আকাশ ও সমুদ্র যুদ্ধে নতুন মোড় শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত