পশ্চিমা বিশ্বে ভিসা প্রত্যাখ্যানের ভিড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আশার আলো ভারতের আইসিসিআর বৃত্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬

আরও খবর

ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায়

অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই

পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি

পশ্চিমা বিশ্বে ভিসা প্রত্যাখ্যানের ভিড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আশার আলো ভারতের আইসিসিআর বৃত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ |
একদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, হাঙ্গেরিসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, অন্যদিকে ভারত সরকারের আইসিসিআর বৃত্তি কর্মসূচি এ বছরও ৫৪১ জন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার দরজা খুলে দিয়েছে। এমন এক সময়ে যখন স্কলারশিপ পেয়েও শুধু ভিসা জটিলতায় বিদেশযাত্রা আটকে যাচ্ছে বহু মেধাবী শিক্ষার্থীর, তখন প্রতিবেশী দেশের এই উদ্যোগ শিক্ষার্থী মহলে স্বস্তি ও আশাবাদ তৈরি করেছে। ভিসা প্রত্যাখ্যানের চাপে পশ্চিমের পথ সংকুচিত সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, স্কলারশিপ অর্জনের পরও কেবল ভিসা প্রত্যাখ্যানের কারণে বিদেশে পড়াশোনার সুযোগ হাতছাড়া হচ্ছে অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থীর। বিশেষত যুক্তরাষ্ট্র, কানাডা, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের

হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো জানাচ্ছে। অস্ট্রেলিয়ায় আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের অর্ধেকের বেশি আবেদনই প্রত্যাখ্যাত হচ্ছে বলে সংবাদমাধ্যমের তথ্যে উঠে এসেছে, যার ফলে দেশটিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের আরও সতর্ক ও প্রস্তুত হয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কড়াকড়ি অভিবাসন নীতি, আর্থিক সচ্ছলতার প্রমাণে বাড়তি শর্ত এবং যাচাই-বাছাই প্রক্রিয়ায় কঠোরতার কারণে সামগ্রিকভাবে পশ্চিমা বিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এই বাস্তবতায় ভারতের বৃত্তি কর্মসূচি এক ভিন্ন বার্তা এমন প্রেক্ষাপটে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয় আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এক বিদায় সংবর্ধনা। চলতি বছর ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য ৫৪১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে আইসিসিআর

বৃত্তি দেওয়া হয়েছে। পশ্চিমা দেশগুলোর তুলনায় তুলনামূলক সহজ ভিসা প্রক্রিয়া, ভৌগোলিক নৈকট্য এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একাডেমিক সম্পর্কের কারণে বহু বাংলাদেশি শিক্ষার্থীর কাছে এই বৃত্তি হয়ে উঠছে উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য বিকল্প পথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী একাডেমিক অংশীদারিত্ব ও বৃত্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভারতে অবস্থানকালে বাংলাদেশের যোগ্য প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরেন এবং দুই দেশের মানুষে-মানুষে সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অবদান রাখেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থিত অতিথিদের মন জয় করে। শিক্ষা খাতে ভরসার নতুন ঠিকানা শিক্ষা বিশ্লেষকদের মতে, পশ্চিমা

দেশগুলোতে ক্রমবর্ধমান ভিসা জটিলতা ও অনিশ্চয়তার মধ্যে ভারতের মতো তুলনামূলক সহজলভ্য ও কম খরচের গন্তব্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে গুরুত্ব পাচ্ছে আরও বেশি করে। আইসিসিআর বৃত্তির মতো উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং উচ্চশিক্ষা অর্জনের একটি নিশ্চিত ও নির্বিঘ্ন পথও তৈরি করে দিচ্ছে, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীর জন্যই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা