‘যে যাই বলুক, আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি’: খুরুশকুল আশ্রয়ণের ফ্ল্যাট বুঝে পাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

আরও খবর

মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের

দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম

ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায়

অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি

‘যে যাই বলুক, আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি’: খুরুশকুল আশ্রয়ণের ফ্ল্যাট বুঝে পাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
কক্সবাজার শহরের পশ্চিম সমিতিপাড়ার সরকারি খাসজমিতে ঝুপড়িতে থাকেন রেশমা বেগম (৪৮)। স্বামী আমির হোসেন আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন। সড়ক দুর্ঘটনায় হাত কাটা পড়ায় এখন কর্মহীন। ১৯৯১ সালের ২৯শে এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কুতুবদিয়ার তাবলেরচরের বসতভিটা সাগরে বিলীন হওয়ার পর কক্সবাজার শহরে এসে আশ্রয় নেন তারা। রেশমা বেগম বিভিন্ন জায়গা থেকে শাক-পাতা সংগ্রহ করে ফুটপাতে বিক্রি করেন। সহায়-সম্বলহীন অবস্থায় তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও স্থায়ী মাথা গোঁজার ঠাঁই হয়নি তাদের। রোববার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশেষ আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দের লটারিতে নাম ওঠে রেশমা বেগমের। বিনা মূল্যে পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পর

আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। রেশমা বলেন, এত দিন পলিথিনের ঝুপড়িতে থাকতাম। বৃষ্টি হলে ঘুমানো যেত না, দোকানের শেডের নিচে আশ্রয় নিতে হতো। ফ্যানের কথা বলাই বাহুল্য। দিনেরাতে মশামাছির মধ্যেই জীবন কেটে গেছে। এখন পাঁচতলা ভবনে থাকব—কল্পনাই করতে পারছি না। শেখ হাসিনার জন্য দোয়া করি। তিনি গরীবের জন্য এই ভবনগুলো বানিয়ে গেছেন। কিন্তু এখন তার নাম নেওয়া যাবে না, নিষেধ করে দিয়েছে সরকারের লোকরা। তবুও আল্লাহর কাছে দোয়া করি শেখ হাসিনার জন্য। কেউ তারে মনে রাখুক না রাখুক, আমি সারাজীবন নামাজ পড়ে তার আর তার সন্তানদের জন্য দোয়া করে যাবো।’ ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার খুরুশকুলে শেখ হাসিনার করা আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্ররা রেশমা বেগমের মতো

লটারির মাধ্যমে ফ্ল্যাট পেয়েছেন কুতুবদিয়াপাড়ার জেলে আব্দুল হাকিমও। তিনি বলেন, ‘কোনোদিন ভাবিনি পাঁচতলা ভবনে থাকব, ফ্ল্যাটের মালিক হব। লটারিতে নাম ওঠার পর প্রথমে বিশ্বাসই করতে পারিনি। কিছুদিনের মধ্যে ঝুপড়িঘর থেকে ফ্ল্যাটবাড়িতে উঠতে পারব। সরকারকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই যিনি গরীবের কথা ভেবে ভবনগুলো বানিয়ে গেছেন, সেই শেখের বেটি শেখ হাসিনাকে। মানুষ তাকে যেমনই ভাবুক না কেন, আমাদের কাছে তিনি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত।’ আব্দুল হাকিমের স্ত্রী বিলকিস আক্তারও সায় দিলেন স্বামীর কথায়। তবে তিনি স্বামীকে সাবধান করে দেন কথা আর বেশি না বাড়াতে। বিএনপির নেতাকর্মীরা জানতে পারলে ঝামেলা করতে পারে, তাই স্বামীকে টেনে সরিয়ে নিয়ে যান অন্যদিকে। রোববার খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের

জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্পের ৭৩০টি পরিবারের মধ্যে ফ্ল্যাট বরাদ্দের লটারি অনুষ্ঠিত হয়। এতে ২ হাজারের বেশি জলবায়ু উদ্বাস্তু অংশ নেন। অধিকাংশ উপকারভোগী অতিদরিদ্র ও শ্রমজীবী পরিবারের সদস্য। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সবার উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাস্তুচ্যুত আরও কয়েক শ পরিবারের স্থায়ী আবাসনের স্বপ্নপূরণের পথ তৈরি হয়েছে। কুতুবদিয়ার তাবলেরচরে নিজেদের বসতভিটা ছিল রেশমা বেগমদের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সেই ভিটা সাগরে বিলীন হয়ে যায়। এরপর কক্সবাজার শহরে এসে বসতি গড়েন তারা। দীর্ঘ সময় ধরে খাসজমিতে ঝুপড়িতে বসবাস করছেন রেশমা ও আমির হোসেনের মতো অসংখ্য পরিবার। ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার খুরুশকুলে শেখ হাসিনার করা আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্ররা খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্পে একটি ফ্ল্যাট

বরাদ্দ পাওয়ায় বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রা। তারা জানান, ঝুপড়ির জীবন বদলে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের গড়া ভবনগুলোর কারণে। নতুন ফ্ল্যাটে নিরাপদে বসবাসের সুযোগ পাওয়ায় তারা সবাই আনন্দিত। ইতিমধ্যে নির্মিত ১৯টি ভবনে ৬০০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে প্রথম দফায়। এবার সম্পন্ন হলো দ্বিতীয় দফার পুনর্বাসন। শেখ হাসিনা সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প খুরুশকুল আশ্রয়ণ খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি হলো কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের জন্য আওয়ামী লীগ সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক ও দেশের বৃহত্তম আবাসন প্রকল্প। এটি আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বাঁকখালী নদীর তীরে বাস্তবায়িত হয়। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য ৪ হাজারের বেশি উদ্বাস্তু পরিবারকে সরিয়ে পুনর্বাসনের লক্ষ্যে বাঁকখালী নদীর পূর্ব পাশে খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের

জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার কার্যালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড (ইসিবি) ১ হাজার ৪৫৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রকল্পটির আওতায় ৫ তলা বিশিষ্ট মোট ১৩৯টি আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা হয়। প্রতিটি ফ্ল্যাটের আকার ৪৫৬ বর্গফুটের। ভবন ছাড়াও সড়কবাতি, মসজিদ, মন্দির, কমিউনিটি সেন্টার, সাইক্লোন শেল্টার ও মার্কেট কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। নদীপথে যোগাযোগের জন্য একাধিক সেতু ও জেটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি গড়ে তোলা হয়েছে শুঁটকিমহাল। সেখানে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা সরাসরি মাছ এনে শুঁটকি করতে পারবেন। এছাড়া সোলার প্যানেল, নিরাপদ পানির ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা রাখা হয়েছে। ফ্ল্যাট বিতরণ অনুষ্ঠানে উদ্বাস্তু জনগোষ্ঠীর

একাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে ২০২০ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা। পুরো প্রকল্পে ৪ হাজার ১২৮ পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা হবে। প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিরাজুল ইসলাম বলেন, গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করতে কাজ চলছে। সাধারণ বস্তি বা ঝুপড়িতে বসবাসকারী মানুষকে সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন দেওয়াই তাদের লক্ষ্য। এটি শুধু আবাসন প্রকল্প নয়, জলবায়ু উদ্বাস্তু পরিবারগুলোর জীবনে স্থায়িত্ব ও মর্যাদা ফিরিয়ে আনার একটি মানবিক উদ্যোগ। মিরাজুল ইসলাম বলেন, ভবনের পাশাপাশি ড্রেনেজ, পানি শোধনাগার, সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও জেটিসহ বিভিন্ন সুবিধা এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে। জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, শুরু থেকেই তালিকা যাচাই-বাছাই করে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় সবার সামনে লটারি করা হয়েছে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ তাদের প্রাপ্য অধিকার পান। রোববার ৭৩০ পরিবারের জন্য ভবন ও ফ্ল্যাট নির্ধারণ করা হয়েছে। এসব পরিবার এখন নিরাপদ ও উন্নত জীবনযাপনের সুযোগ পাবে। পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, প্রকল্প এলাকায় অপরাধ, মাদক, চুরি, ছিনতাই ও সামাজিক বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করবে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লটারি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসাইন সজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মশিউর রহমান প্রমুখ। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিটি পাঁচতলা ভবনে ৩২টি করে ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ১২২টি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি ভবনগুলোর কাজও শেষ পর্যায়ে। এর আগে ১৯টি ভবনে ৬০০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। দ্বিতীয় দফায় ৭৩০ পরিবারের জন্য ভবন ও ফ্ল্যাট নম্বর নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট পরিবারগুলোকেও পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় পুনর্বাসন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি