স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে গিয়ে পালিয়েছেন পাকিস্তান ও উগান্ডার অ্যাথলেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬

স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে গিয়ে পালিয়েছেন পাকিস্তান ও উগান্ডার অ্যাথলেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ |
গ্লাসগোতে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার পর নিজ নিজ দেশে না ফিরে নিখোঁজ হয়েছেন উগান্ডা ও পাকিস্তানের কয়েকজন অ্যাথলেট। ‘পালিয়ে যাওয়া’ এসব ক্রীড়াবিদদের খুঁজে বের করতে তদন্তে নেমেছে স্কটল্যান্ড পুলিশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিখোঁজ হওয়া অ্যাথলেটদের সবাই বক্সিং দলের সদস্য। পুলিশ স্কটল্যান্ডের এক মুখপাত্র মঙ্গলবারে জানান, ‘কয়েকজন অ্যাথলেটের অনুপস্থিত থাকার বিষয়ে অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনা তদন্তে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে এবং হোম অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’ উগান্ডার সংবাদমাধ্যম এনবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, তাদের ছয় সদস্যের বক্সিং দলের চারজনই দেশে ফেরার নির্ধারিত ফ্লাইটের আগে নিখোঁজ হন। নিখোঁজ হওয়া অ্যাথলেটদের একজন উক্ত প্রচারমাধ্যমকে জানিয়েছেন, তারা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার পরিকল্পনা করছেন। অন্যদিকে ‘পাকিস্তান

টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারে দেশে ফেরার নির্ধারিত ফ্লাইটে পাকিস্তানি এক বক্সারও হাজির হননি। কমনওয়েলথ গেমসের গত কয়েকটি আসরে এমন অ্যাথলেট পালিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই দেখা গেছে। বিশেষ করে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় আয়োজিত আসরগুলোতে এ প্রবণতা বেশি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট গেমস শেষ হওয়ার এক মাস পরও প্রায় ৫০ জন অ্যাথলেট ও কর্মকর্তার খোঁজ মেলেনি এবং আরও ১৯০ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। উল্লেখ্য, ১১ দিনব্যাপী আয়োজিত এবারের গ্লাসগো আসরে ৭৪টি দেশ থেকে প্রায় ৩,০০০ অ্যাথলেট অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প