ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাকিস্তানের বেলুচিস্তানের পর কাশ্মীরেও বিদ্রোহ দানা বাধছে
বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৫ বাক্স আম পাঠালো পাকিস্তান
বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের বিশেষ দূতদের চিঠি: বাংলাদেশে নির্যাতন ও গুম প্রতিরোধে আইনি সংস্কারের আহ্বান
আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন
যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে

হুথিদের ঠেকাতে সৌদি-নেতৃত্বাধীন নতুন জোটে বাংলাদেশ: ভয়ংকর প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে নৌবাহিনী?
লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালীতে হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ৩০শে জুলাই এক গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে ১৪টি দেশ একটি যৌথ বিবৃতিতে প্রস্তাবিত “মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন”-কে সমর্থন জানায়।
এই দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া — এবং বাংলাদেশ।
এই জোটের ঘোষিত উদ্দেশ্য হলো বাব-এল-মান্দেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করা, যেখানে গত
২০ জুলাই হুথি বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে “সামুদ্রিক অবরোধ” ঘোষণা করার পর একাধিক জাহাজে হামলার দাবি করেছে। লক্ষণীয় বিষয় হলো, বাংলাদেশ এই মুহূর্তে জোটের একটি “সমর্থনকারী” রাষ্ট্র হিসেবে নাম লিখিয়েছে — এর অর্থ হচ্ছে জোটের প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনী তাৎক্ষণিকভাবে যুদ্ধজাহাজ পাঠিয়ে হুথিদের অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল (ASBM) মোকাবিলা করে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করবে। জোটের কাঠামো, কমান্ড ব্যবস্থা, এবং প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রকৃত সামরিক অবদান এর আলোচনা এখনো চলাম — সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতেই বলা হয়েছে যে জোটের সনদ ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্লেষকরা বলছেন, যদি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হয়, তাহলে কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সম্ভাব্য
চ্যালেঞ্জসমূহ অপরিচিত রণক্ষেত্র বাংলাদেশ নৌবাহিনীর মূল অভিজ্ঞতা বঙ্গোপসাগর ও উপকূলীয় নিরাপত্তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-কেন্দ্রিক। লোহিত সাগর ও বাব-এল-মান্দেবের মতো ভূ-রাজনৈতিকভাবে জটিল ও উচ্চ-তীব্রতার এলাকায় সরাসরি অপারেশনের অভিজ্ঞতা তাদের নেই। অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ASBM ঠেকানোর জন্য প্রয়োজন উন্নত রাডার, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা — যা মূলত মার্কিন, ব্রিটিশ বা ফরাসি নৌবাহিনীর মতো শক্তিগুলোর কাছে আছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে এই ধরনের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি সীমিত। সরবরাহ ও রসদ ব্যবস্থাপনা: এত দূরবর্তী অঞ্চলে দীর্ঘমেয়াদি মোতায়েনের জন্য প্রয়োজন শক্তিশালী লজিস্টিক সাপোর্ট, যা বাংলাদেশের মতো দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জোটের আনুষ্ঠানিক সনদ ও কার্যপ্রণালী চূড়ান্ত হওয়ার পরই স্পষ্ট হবে কোন দেশ
কী ধরনের ভূমিকা পালন করবে — নৌ টহল, গোয়েন্দা তথ্য বিনিময়, লজিস্টিক সহায়তা, নাকি সরাসরি প্রতিরক্ষামূলক অভিযান। বাংলাদেশ সরকার বা নৌবাহিনীর পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো মোতায়েন পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।