ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি
সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা
ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার
হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ
এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল
বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলীয় প্রধান শেখ হাসিনাসহ সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং বন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৩১শে জুলাই, শুক্রবার সকালে মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার লালপোল এলাকায় এক বিশাল মিছিল নিয়ে নামেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের সরাসরি নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই লালপোল পয়েন্টে একত্রিত হতে থাকেন সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রায় শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিলে রাজপথ ছাড়িয়ে দাবির আওয়াজ ছড়িয়ে পড়ে। মিছিলটি মহাসড়কের নির্দিষ্ট অংশ প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত করে।
এ সময় নেতাকর্মীরা
সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে—নইলে গদি ছাইড়া দে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তৃতায় ও রাজপথের স্লোগানে যে মূল দাবিগুলো উঠে আসে তা হলো: • বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা। • শেখ হাসিনাসহ সারা দেশের নেতা-কর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা। • কারারুদ্ধ সকল রাজবন্দীদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া। • গ্যাস ও বিদ্যুৎতের অস্বাভাবিক যন্ত্রণা থেকে জনগণকে মুক্তি দেওয়া। মহাসড়কে ছাত্রলীগের এই শান্তিপূর্ণ মিছিল ও শক্ত অবস্থানের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে উত্তাপ ও স্থবিরতা ছড়িয়ে পড়ে। দলের অস্তিত্ব
রক্ষা এবং শীর্ষ নেতৃত্বের আইনি ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই আন্দোলন আগামী দিনে আরও বেগবান করার হুঁশিয়ারি দেন নোমান হাবিবসহ উপস্থিত নেতৃবৃন্দ।