পাকিস্তানের বেলুচিস্তানের পর কাশ্মীরেও বিদ্রোহ দানা বাধছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬

আরও খবর

পাকিস্তানের বেলুচিস্তানের পর কাশ্মীরেও বিদ্রোহ দানা বাধছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬ |
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক অস্থিরতা ও বিক্ষোভ দেখা দিয়েছে। বেলুচিস্তানে চলমান বিদ্রোহের পর এবার কাশ্মীরেও স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ তীব্র আকার ধারণ করছে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও অনুসারে, মুজাফফরাবাদ, রাওয়ালকোট, নিলাম ও অন্যান্য এলাকায় বিক্ষোভকারীরা পাকিস্তানি প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ ও পানির তীব্র সংকট, উচ্চমূল্যের বাজার এবং স্থানীয় সম্পদের ওপর পাকিস্তানের নিয়ন্ত্রণের বিরুদ্ধে ক্ষোভই মূলত এই বিক্ষোভের কারণ বলে জানা গেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন যে, পাকিস্তান সরকার কাশ্মীরকে শোষণ করছে কিন্তু স্থানীয় জনগণের মৌলিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করছে না। সাম্প্রতিক দিনে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ

ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর মধ্যেও অসন্তোষ বাড়ছে। কিছু নেতা স্থানীয় জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন, আবার কেউ কেউ এটিকে ‘ভারতীয় ষড়যন্ত্র’ বলে অভিহিত করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তবে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, বেলুচিস্তানের পর কাশ্মীরেও অস্থিরতা ছড়িয়ে পড়লে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের গ্যাস সংকটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ: অনুসন্ধানভিত্তিক তথ্য-উপাত্তের বিশ্লেষণ পাকিস্তানের বেলুচিস্তানের পর কাশ্মীরেও বিদ্রোহ দানা বাধছে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৫ বাক্স আম পাঠালো পাকিস্তান ২৭তম বিসিএসের ৫৬ জন শিক্ষানবিশ এএসপিকে পূর্ণ প্রশিক্ষণ ছাড়াই পদায়ন বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের বিশেষ দূতদের চিঠি: বাংলাদেশে নির্যাতন ও গুম প্রতিরোধে আইনি সংস্কারের আহ্বান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল হুথিদের ঠেকাতে সৌদি-নেতৃত্বাধীন নতুন জোটে বাংলাদেশ: ভয়ংকর প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে নৌবাহিনী? নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি ফিফার বিরুদ্ধে বিদ্রোহ: বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন