বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬

বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬ |
পাহাড়জুড়ে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ যখন একমুঠো খাবারের জন্য হাহাকার করছেন, ঠিক তখনই বন্যার্তদের জন্য আসা সরকারি ত্রাণের চাল চুরির এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায়। ত্রাণের চাল বন্যার্তদের মাঝে বিতরণ না করে রাতের আঁধারে খোলা দোকানে বিক্রি করে দেওয়ার সময় চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল হাসেম মেম্বারকে চালবোঝাই গাড়িসহ হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ ৩০শে জুলাই, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া এলাকায় চাল বিক্রির সময় স্থানীয়রা তাকে ঘিরে ফেলে তীব্র হট্টগোল ও প্রতিবাদ শুরু করেন। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে চন্দ্রঘোনা থানা পুলিশ

এসে বিএনপি নেতাসহ চালককে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেওয়া ত্রাণের বস্তা গোপনে বিক্রি করতে রিফিউজি পাড়ার একটি দোকানে যান বিএনপি নেতা আবুল হাসেম। তবে বিষয়টিতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে ঘিরে ফেলে তল্লাশি চালায়। এসময় তারা ত্রাণের দুই বস্তা চাল এবং পরিবহনে ব্যবহৃত একটি ‘চান্দের গাড়ি’ (জিপগাড়ি) জব্দ করেন। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা-মেট্রো-গ -০৬-০০৩০। চাল পাচারের সাথে জড়িত থাকায় গাড়িটির চালক চয়ন বড়ুয়াকেও (৪০) আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম সাকের জানান, “স্থানীয়রা অভিযোগ করেছেন, বন্যার্তদের চাল গোপনে দোকানে বিক্রির সময় বিএনপি নেতা আবুল হাসেমকে তারা হাতেনাতে আটক

করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নেতাসহ চালককে হেফাজতে নেয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তার দলীয় জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” রাত সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত বিএনপি নেতা আবুল হাসেম এবং গাড়িচালক চয়ন বড়ুয়া চন্দ্রঘোনা থানা পুলিশ হেফাজতে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি ফিফার বিরুদ্ধে বিদ্রোহ: বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা