অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬

অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬ |
রাজধানীর যানজট নিরসন এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের উড়াল অংশ নির্মাণকাজ চীনের তিনটি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি)-এ পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ২৯শে জুলাই, বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আলোচ্যসূচিতে প্রস্তাবটি অন্তর্ভুক্ত ছিল। তবে বৈঠকে আলোচনার আগেই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়। বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উড়াল অংশ নির্মাণের জন্য ব্যয় ধরা

হয়েছে ২ হাজার ৬৭১ কোটি টাকা। এ বিষয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন চাওয়া হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর উপস্থাপন করা হয়নি। প্রস্তাব প্রত্যাহারের কারণ সম্পর্কে বৈঠকে উপস্থিত এক সদস্য জানান, প্রস্তাবের কারিগরি বা প্রক্রিয়াগত কোনো ত্রুটি ছিল না। মূল সমস্যা হলো, প্রকল্প বাস্তবায়নের জন্য বর্তমান ডিপিপিতে প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই। অর্থের ঘাটতির কারণেই আপাতত প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে অর্থের সংস্থান নিশ্চিত হলে এবং পরিস্থিতি অনুকূলে এলে প্রস্তাবটি পুনরায় উত্থাপন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরবর্তী সময়ে সরকারের আর্থিক সক্ষমতা ও প্রকল্পের অগ্রগতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার