বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৫ বাক্স আম পাঠালো পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ July, ২০২৬

বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৫ বাক্স আম পাঠালো পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ July, ২০২৬ |
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে উপহার হিসেবে ৫ বাক্স আম পাঠিয়েছেন। পাকিস্তানের হাইকমিশন, ঢাকা থেকে জারি করা একটি চিঠিতে (নং জেন-২/১২/২০১৮) এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, পাকিস্তানের হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই উপহার পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাকিস্তান হাইকমিশনের চিঠিতে আরও বলা হয়েছে, এই সুযোগে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সর্বোচ্চ বিবেচনার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে। এই আনুষ্ঠানিক উপহার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এর আগেও পাকিস্তান থেকে উপহার হিসাবে আম পাঠানো হয়েছিলো। পূর্ববর্তী আওয়ামীলীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর জন্য পাকিস্তানের

প্রেসিডেন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী আম পাঠানোর প্রচলন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা