ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় কারাগারে যাওয়া ইসলামী ছাত্রশিবিরের সদ্য বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন এই আদেশ দেন। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, রোববার আদালতে শিবির নেতা জিসানের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১১ জুন রাতে দাউদকান্দি সদর থেকে ‘আত্মগোপনে’ চলে যান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি

জিসান মিয়া প্রধান। তবে পরিবারের পক্ষ থেকে তিনি নিখোঁজ হয়েছেন দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন শুক্রবার রাত ৯টার দিকে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ২৫ বছর বয়সী এক বিধবা নারী বাদী হয়ে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় ওই নারী উল্লেখ করেন, গত ৫-৬ মাস আগে শিবির নেতা জিসানের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। একপর্যায়ে দুজনে মুঠোফোনে কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়ান। ওই নারীর ভাষ্য, গত ২০ মে শিবির নেতা জিসান

তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তিনি গর্ভবতী হয়ে পড়লে জিসান ওষুধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করেন। ওই নারী সুস্থ হয়ে উঠে জিসানকে বিয়ের জন্য চাপ দেন। গত শুক্রবার উভয়ের বিয়ের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই বিয়ে এড়াতেই ‘নিখোঁজের নাটক’ সাজান শিবির নেতা জিসান। এদিকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তির পর গত রোববার জিসানের শারীরিক অবস্থা পর্যালোচনা করতে চার সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বোর্ড তাকে সুস্থ বলে প্রতিবেদন জমা দিলে গত মঙ্গলবার ছাড়পত্র দেওয়া হয়। পরে বিকেলে জিসানকে আদালতে নিয়ে যাওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারেই আছেন। জিসানের আইনজীবী মনির হোসেন

পাটোয়ারী বলেন, মামলার অভিযোগই সঠিক নয়। তাই আমরা আসামির রিমান্ডের বিরোধিতা করেছি। তার দাবি, মামলার প্রথম অভিযোগের তারিখের সঙ্গে দ্বিতীয় অভিযোগের তারিখ আংশিক পরিবর্তন করা হয়েছে। এতে প্রমাণিত হয় মামলার অভিযোগ সাজানো। জেলা ডিবির ওসি শামসুল আলম শাহ বলেন, মামলাটি বেশ আলোচিত। তাই অধিক গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত চলছে। আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার মোবাইল ফোন উদ্ধারসহ আরও বেশ কিছু তথ্য বের হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে