ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ
মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল
পাঁচ কারণে জাপানকে হারানো কঠিন হবে ব্রাজিলের জন্য
টেকনিক নয়, টাইব্রেকারের ‘লটারি’ জিততে একটি দর্শনে বিশ্বাসী আনচেলত্তি
নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’
জাপান ম্যাচে ব্রাজিলিয়ানদের ‘মন বসছে না অফিসের টেবিলে’
আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট
বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হার দেখে কিউইরা, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এখন আগামীকাল (শনিবার) সিরিজের শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সফরকারীদের হাতে।
শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। তিনি জানান, নিউজিল্যান্ডে তিনি যে ভূমিকায় খেলেন, বাংলাদেশে সেটি কিছুটা ভিন্ন। তাই তিনি নিজের ভূমিকা বুঝে বর্তমান ম্যাচগুলো উপভোগ করার পাশাপাশি দলের জয়ে অবদান রাখার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, তৃতীয় ওয়ানডেতে তার ব্যাটিং নিয়ে তিনি নিজেও কিছুটা অবাক হয়েছেন, তবে সামনে নতুন ম্যাচ থাকায় সেখানে ভালো করার লক্ষ্য রয়েছে।
সিরিজ পরিস্থিতি নিয়ে ফক্সক্রফট স্বীকার করেন,
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড জয়ের খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু কয়েকটি ওভারে পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় পিছিয়ে পড়ে। তার মতে, দলের মধ্যে কোনো আতঙ্ক নেই, শুধু ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ছোটখাটো কিছু ভুল ঠিক করতে হবে। শেষ ম্যাচ জিতে সিরিজ সমতা আনার লক্ষ্য নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দল ভালো মানসিক অবস্থায় আছে এবং সবাই ইতিবাচক মনোভাব নিয়েই শেষ ম্যাচে নামবে।