বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ April, ২০২৬

বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ April, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলের সদস্য হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল প্যাডে তামিম ইকবাল খানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান। অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিসিবির সভাপতি তামিম ইকবাল খানের সই করা চিঠিতে বলা হয়, আপনার (অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী) অভিজ্ঞতা ও নিষ্ঠা বিসিবির মেডিকেল বিভাগ ও প্যানেলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান অবদানের

প্রত্যাশা করছি, যা বিসিবি মেডিকেল প্যানেলের লক্ষ্য পূরণে সহায়ক হবে। এই মেডিকেল প্যানেলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি