ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬ |
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচ জিতে ইতিহাস গড়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ১১ বছর পর প্রথম ম্যাচ হেরেও সিরিজ জয়ের কৃতিত্ব দেখালো টাইগাররা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেনেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৪৪.৫ ওভারে ২১০ রানে। স্বাগতিকরা সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। এদিন টসে হেরে ব্যাট করতে নামা দলকে চ্যালেঞ্জি পুঁজি এনে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুই বছর পর সেঞ্চুরি করেন শান্ত, আড়াই বছর পর ফিফটির দেখা পান লিটন। বাকি কাজটা বল হাতে সারেন মোস্তাফিজুর রহমান ও নাহিদ

রানা। দলে ফিরেই মোস্তাফিজ ৪৩ রানে ৫ উইকেট নেন। ৩৭ রান দিয়ে ২ উইকেট শিকার নাহিদ রানার। ২ উইকেট নেন মেহেদী মিরাজও। অবশ্য ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। তিন ওভার শেষ না হতেই ফেরেন দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন সাইফ হাসান। ২ বল খেলে ০ রানে আউট হন তিনি। আর তৃতীয় ওভারের প্রথম বলেই বোল্ড হন তানজিদ তামিম (৫ বলে ১)। ওপরে উঠে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি, বল ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। দুটো উইকেটই নেন ও’রুর্কে। ৩ ওভারে ৯ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তবে সৌম্যকেও জ্বলে

উঠার আগেই থামিয়ে দেন ও’রুর্কে। তামিমের মতোই ক্রস করে নিচে খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন সৌম্য। বোল্ড হয়ে ফেরেন ২৬ বলে ১৮ রান নিয়ে। ৮.২ ওভারে ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শান্ত ও লিটন দাস মিলে ধরেন হাল। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে গুছিয়ে আনেন ইনিংস। গড়ে তোলেন দেড় শ’ রানের জুটি। ১৭৮ বলে যোগ করেন ১৬০ রান। ৩৮.১ ওভারে লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। তবে ফেরার আগে আড়াই বছরের আক্ষেপ ঘোচান তিনি, ১৮ ইনিংস পর তুলে নেন ফিফটি। খেলেন ৩ চার ১ ছক্কায় ৯১ বলে ৭৬ রানের ইনিংস। অন্যদিকে শান্ত টানা দ্বিতীয় ফিফটি ছুঁয়ে তুলে নেন শতকও। ২০ ইনিংস

পর ওয়ানডেতে তিন অঙ্কে পৌঁছান তিনি। ২০২৪ সালে শেষবার এই চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন শান্ত। আন্তর্জাতিক ওয়ানডেতে এটি শান্তর চতুর্থ সেঞ্চুরি। ১১৪ বলে শতক ছোঁয়ার পর অবশ্য ইনিংসটা আর টানতে পারেননি শান্ত। আউট হয়েছেন ১১৯ বলে ৯ চার ২ ছক্কায় ১০৫ রান নিয়ে। ৪৩ ওভারে দলকে ২২১ রানে রেখে ফেরেন শান্ত। তবে এরপর আর তেমন সুবিধা করতে পারেননি কেউ। হাতে ৫ উইকেট থাকতেও শেষ ৪২ বলে এসেছে মাত্র ৪৫ রান। তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। ১৮ বলে ২২ রান নিয়ে আউট হন অধিনায়ক মেহেদী মিরাজ। বল হাতে কিউইদের হয়ে ও’রুর্কে ৩ উইকেট নেন। বল হাতে চতুর্থ ওভারেই দলকে

প্রথম উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। হেনরি নিকোলসকে (৪) ফেরান এই বাঁহাতি পেসার। এরপর অবশ্য উইকেটের জন্য বাড়তে থাকে অপেক্ষা। দেখেশুনে খেলতে থাকে নিউজিল্যান্ড। নিক কেলি ও উইল ইয়ং মিলে ধরেন হাল। তাতে আর কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে আসে ৩৩ রান। তবে জুটি বড় হতে দেননি নাহিদ রানা। ১৩.৩ ওভারে এসে থামান ইয়ংকে। ২৫ বলে ১৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। আর চারে নামা টম লাথামকে থিতু হতে দেননি মেহেদী মিরাজ। ১৩ বলে ৫ রান নিয়ে আউট হন তিনি। ১৭ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬১/৩। এরপর মোহাম্মদ আব্বাসকে নিয়ে ৪৭ রান যোগ করেন কেলি। তবে তার বিদায়েই ভাঙে

জুটি, ৮০ বলে ৫৯ রান করে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হন তিনি। দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আব্বাস। তবে ইনিংস বড় হয়নি তারও, শরীফুলের বলে বোল্ড হয়ে ফেরেন ৩৬ বলে ২৫ রানে। তার বিদায়েই ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা। পরের অধ্যায়টা মোস্তাফিজের। দলে ফিরেই যেন নিজের জাত চেনালেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। ছেটে দেন কিউইদের ইনিংসের লেজ। ফেরান নাথান স্মিথ, জয়দেন লিনক্স, উইলিয়াম ও’রুর্কেকে। মাঝে জশ ক্লার্কসনকে (৬) ফেরান নাহিদ রানা। ৪০ ওভারে ১৬০ রানে ৯ উইকেট হারায় কিউইরা। সফরকারীদের হয়ে একাই লড়াই চালিয়ে যান ডিন ফক্সক্রফ্ট। তবে তা কেবল হারের ব্যবধান কমায়। ৪৪.৫ ওভারে এসে শেষ উইকেট

হিসেবে ৭২ বলে ৭৫ রান করে আউট হন ফক্সক্রফ্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন