কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬

কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬ |
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে দারুণ জয় পেল বাংলাদেশ। টানা ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ছিল, সেই সময়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন হৃদয়,পারভেজ ও শামীম। ১৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। উইকেট হারায়নি, তবে দ্রুত রানও তুলতে পারেনি। প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। টপ অর্ডারের ব্যর্থতায় পড়ে যায় ভীষণ চাপে। তবে এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। পরের ৮ ওভারে ১১২ রান তুলে ১২ বল হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। রান তাড়ায় ৪১ রানের উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন

সাইফ হাসান ও তানজিদ তামিম। ৫.৩ ওভারে ১৬ বলে ১৭ করে সাইফ আউট হলে ভাঙে জুটি। তিনে নামেন লিটন দাস। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ২১ রান করে ইশ সোধির শিকার তিনি। শুরু থেকে ব্যাট করা তানজিদ তামিমও সুবিধা করতে পারেননি (২৫ বলে ২০)। প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। এরপরই হৃদয় আর ইমন মিলে খেলার চেহারা পাল্টে দেন। তাদের জুটি থেকে আসে ২৮ বলে ৫৭ রান। ইমন আউট হন ১৪ বলে ২৮ করে। তবে তার অভাব বুঝতে দেননি শামীম। হৃদয়ের সাথে শামীমের জুটি থেকে আসে ২১ বলে অবিচ্ছেদ্য ৪৯ রান। শামীম অপরাজিত থাকেন

১৩ বলে ৩১ রানে, ২৭ বলে ৫১ রান করেন হৃদয়। এর আগে বল হাতে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ১.২ ওভারে ১১ রানে উদ্বোধনী জুটি ভেঙে রান আউট হয়ে রবিনসন (০) ফিরলেও পাওয়ার প্লেতে ৬১ রান যোগ করে কিউইরা। ক্লার্ক ও ডিন ক্লেভার মিলে ৫০ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন ফিফটি। যদিও এরপর আর ইনিংস বড় হয়নি। তাদের আর এগোতে দেননি রিশাদ হোসেন। ৯.৪ ওভারে দলীয় ৯৯ রানে ক্লেভারে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। ২৮ বলে ৫১ করে এলবিডব্লু হয়ে ফেরেন ক্লেভার। আর পরের ওভারে এসে ৩৭ বলে ৫১ করা ক্লার্ককে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান রিশাদ। পরপর দুই থিতু হয়ে যাওয়া

ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। সেই চাপ ধরে রেখে দ্রুত আরো ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তানজিম সাকিবের শিকার হন জ্যাকব (১)। শেখ মেহেদী ফেরান ডিন ফক্সক্রফ্টকে (৩)। ১৫ ওভারে ১৩০ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে অধিনায়ক নিক কেলির ব্যাটেই দেড় শ’ পেরিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস । ২৭ বলে ৩৯ রান করেন কেলি। জশ ক্লার্কসন ১৪ বলে যোগ করেন ২৭* রান। অন্যদিকে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। এই ম্যাচ দিয়ে মূল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে রিপন মণ্ডলের। তবে ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তরুণ এই পেসার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট