টানা তিন সিরিজ জয়ের পর যা বললেন মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬

টানা তিন সিরিজ জয়ের পর যা বললেন মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ |
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর এবার নিউজিল‌্যান্ডের বিপক্ষে টানা তিন ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল‌্যান্ডের বিপক্ষে প্রথম ম‌্যাচ হেরে পিছিয়ে পড়ার পর দারুণ চ‌্যালেঞ্জ নিয়ে পরপর দুই ম‌্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে আনন্দ উৎসব করার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, অবশ্যই ভালো লাগছে টানা তিনটা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অর্জন। মিরাজ আরও বলেন, শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আমরা ওর থেকে এরকমই আশা করি। খুব ভালো একটা ইনিংস খেলেছে লিটন দাসও। মোস্তাফিজুরও। প্রত্যেকটা খেলোয়াড় অভিজ্ঞ। অনেক দিন ধরে বাংলাদেশের

জন‌্য খেলছে। আমার কাছে মনে হয় নিজেদের পারফরম‌্যান্স প্রদর্শনীর এটাই সেরা সময়। অধিনায়ক বলেন, আমরা কিন্তু অনেক টুর্নামেন্ট খেলতে যাই। ব‌্যক্তিগতভাবে অধিনায়ক হিসেবে আমি চিন্তা করেছি আমরা যে টুর্নামেন্ট খেলতে যাই প্রথম ম‌্যাচ হারলেই বাদ, নকআউট খেলা যেভাবে হয় আর কী…সেভাবে জিনিসটা নিয়েছি। প্রথম ম‌্যাচ হারের পর ওই চিন্তা করে দ্বিতীয় ম‌্যাচে নেমে জিতেছি। হারলে সিরিজটি হারাব। জিতলে সুযোগ থাকবে। এভাবেই আমি চিন্তা করেছি। সিরিজ জুড়ে নাহিদ রানার দুর্দান্ত বোলিং নিয়ে অধিনায়ক বলেন, নাহিদ রানা আমরা অবশ্যই ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় অ্যাসেট আমরা সবাই অবশ্যই চেষ্টা করব ওকে যত্ন করার জন্য এবং ও যেভাবে মেইনটেইন করছে এটা আসলে

একটা টিমের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ এবং লাস্ট দুইটা সিরিজ যেভাবে বোলিং করেছে আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা একটা গ্রেট মোমেন্টাম নিয়ে আসে সবসময় আমার কাছে মনে হয় যে ও যেভাবে বল করছে এটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ম্যাচ জিততে পারবে। টানা তিনটা সিরিজ জয়ের পর বিশ্বকাপে সরাসরি খেলা প্রসঙ্গে মিরাজ বলেন, অবশ্যই বিশ্বকাপে বাছাই করাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের ভালো ক্রিকেট খেলাটাও গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে না পারি তাহলে ওটা (বিশ্বকাপে বাছাই) আমরা করতে পারব না। আমরা প্রক্রিয়ার ভেতরে আছি। আমরা যদি ম‌্যাচ জিততে পারি, পারফর্ম করতে পারি তাহলে ওখানে পৌঁছানো সম্ভব। সেরা

নয়ে থাকতে হলে আমাদের ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। তাহলে আমাদের দলের জন‌্য বিরাট সুবিধা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!