মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২৫তম ওভারের মধ্যেই অর্ধেক রান তুলে ফেলেছিল। তখন ম্যাচ জয়ের পথ বেশ সহজই মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই অতিরিক্ত ডট বল খেলে নিজেদের ওপর চাপ তৈরি করে ফেলে টাইগাররা। চাপের মধ্যেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে হার মানে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ, ফলে তিন ম্যাচের সিরিজ শুরু হয় হার দিয়ে। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘মাঝে মাঝে এমনটা হয়। সব খেলোয়াড়ই খুব উত্তেজিত ছিল এবং সবাই জিততে চেয়েছিল, কিন্তু মাঝে মাঝে এমনটা হতেই পারে।’ বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে মিরাজ জানান, তাদের বোলিং ছিল

দারুণ। এই উইকেটে ২৭০ রান তাড়া করা কঠিন নয় বলেও তিনি মনে করেন। তার মতে, দুটো ক্যাচ মিস না হলে নিউজিল্যান্ডকে ২০০ রানের নিচে রাখা সম্ভব ছিল। তবে এটিকে তিনি ছোট ভুল হিসেবে দেখছেন এবং দলের ইতিবাচক দিকগুলোকেও গুরুত্ব দিয়েছেন। শেষ মুহূর্তে শরিফুল ইসলামের দলে অন্তর্ভুক্তি নিয়েও কথা বলেন তিনি। মোস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ায় হঠাৎ সুযোগ পান শরিফুল, যা তার জন্য বড় সুযোগ ছিল। প্রস্তুতির অভাব সত্ত্বেও দীর্ঘদিন পর ফিরে তিনি ভালো বোলিং করেছেন বলেও উল্লেখ করেন মিরাজ। শেষ দিকে ৩৭ রানে ৬ উইকেট হারানো সত্ত্বেও ব্যাটিং নিয়ে আশাবাদী অধিনায়ক। তিনি বলেন, ‘পরপর উইকেট পড়লে প্রতিপক্ষ সুবিধা পায়। তবে লিটন দাস ও

তাওহীদ হৃদয়ের ব্যাটিং ছিল চমৎকার, তাওহীদ ও আফিফও ভালো খেলেছেন। বড় পার্টনারশিপ গড়তে পারলে ম্যাচ জেতা সম্ভব হতো।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর