জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পুরুষ ও নারী দলের বর্তমান ও সাবেক অধিনায়কদের বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’ প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের উদ্যোগে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় ৩৩ জন অধিনায়ক বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। ১৯৭৭ সাল থেকে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ২৭ জন পুরুষ ও ৬ জন নারী অধিনায়ক এই তালিকায় রয়েছেন। এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ: বিনামূল্যে প্রবেশ: কার্ডধারীরা দেশে ও বিদেশে বাংলাদেশের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। অন্যান্য সুবিধা: ভিভিআইপি কার পার্কিং, স্বাস্থ্য বিমা এবং ২৪ ঘণ্টা বিসিবির চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের সুবিধা পাবেন তারা। অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন,

‘বাংলাদেশ ক্রিকেট আজ যে বিশাল উচ্চতায় পৌঁছেছে, তা তাদেরই অবদানের ফসল যারা নেপথ্যে কাজ করেছেন। তারা হয়তো বর্তমান সময়ের মতো অর্থ বা সংবাদমাধ্যমের প্রচার পাননি, কিন্তু তারা নিছক খেলাটির প্রতি ভালোবাসা থেকেই খেলেছেন। তারা সত্যিই আমাদের শ্রদ্ধার যোগ্য।’ তিনি আরও জানান যে, এই কার্ডের ফলে অধিনায়কদের স্টেডিয়ামে প্রবেশের সময় আর কোনো বিড়ম্বনায় পড়তে হবে না বা আগে থেকে পাসের জন্য অনুরোধ করতে হবে না। বিসিবির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে এই কার্ডের সুযোগ-সুবিধাও ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান এবং ফারুক আহমেদসহ অনেক সাবেক ও বর্তমান অধিনায়ক অনুপস্থিত ছিলেন। একই হোটেলে অবস্থানরত বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের সদস্য ও

কোচিং স্টাফরা এই আয়োজনে অংশ নেন। আওয়ামী লীগ সরকারের সাবেক সাংসদ দুর্জয় আছেন কারাগারে। মাশরাফি লোকচক্ষুর অন্তরালে, আর সাকিব দেশে ফিরতে পারছেন না রাজনৈতিক কারণে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর