বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
টিকিটের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী নেতা ফিফার কাছে দাবি জানিয়েছেন যেন তারা বিশ্বকাপের যাতায়াত খরচ বহন করে। নিউ জার্সিতে খেলা চলাকালীন ট্রেনের ভাড়া অনেক বাড়িয়ে দেওয়ার খবরের পর তিনি এই কথা বলেন। মার্কিন সিনেটর চাক শুমার বলেন, ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই বিশ্বকাপ থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করবে। তাই স্টেডিয়ামে যাতায়াতের খরচ তাদেরই দেওয়া উচিত। একটি রিপোর্টে বলা হয়েছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার জন্য ট্রেনের টিকিটের দাম ১০০ ডলারের বেশি হতে পারে, যা সাধারণত মাত্র ১২.৯০ ডলার থাকে। শুমার বলেন, ‘ফিফা যেখানে হাজার হাজার কোটি টাকা লাভ করছে, সেখানে সাধারণ মানুষের ওপর এই খরচের বোঝা চাপানো ঠিক

নয়। আমি দাবি করছি, ফিফা যেন আয়োজক শহরগুলোর যাতায়াত খরচ মিটিয়ে দেয়।’ নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও এই দাম বৃদ্ধির সমালোচনা করে বলেন, ‘বিশ্বকাপ সবার জন্য সস্তা ও সহজ হওয়া উচিত। সামান্য পথের জন্য ১০০ ডলার ভাড়া অনেক বেশি।’ নিউ জার্সি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যে, ভাড়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আটটি ম্যাচের যাতায়াত ব্যবস্থা সামলাতে প্রায় ৪৮ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বোস্টনেও একই সমস্যা দেখা দিয়েছে। সেখানে সাধারণত ২০ ডলারের টিকিটের দাম বিশ্বকাপের সময় ৮০ ডলার করার কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর