‘ খেলা’ কমিয়ে দিলো দুই দেশের বৈরি সম্পর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ April, ২০২৬

‘ খেলা’ কমিয়ে দিলো দুই দেশের বৈরি সম্পর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ April, ২০২৬ |
নিষেধাজ্ঞার বাকি অংশটাও কেটে যাচ্ছে রাশিয়া ও বেলারুশের। ২০২৭ সালে হতে যাওয়া ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন দেশ দুটির ক্রীড়াবিদেরা। ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। বাদ ছিল না ক্রীড়াঙ্গনও। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে রাশিয়াকে কিংবা দেশটির অ্যাথলেটদের নিষিদ্ধ করা হয়। ইউক্রেনে হামলার একটা অংশ বেলারুশের ভূখণ্ড থেকে করা হয়েছিল বলে রাশিয়ার পাশাপাশি প্রায় একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ে বেলারুশও। তবে সর্বশেষ প্যারিস অলিম্পিকে নিষেধাজ্ঞার একটা অংশ কেটে যায়। রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা অংশ নেওয়ার অনুমতি পেয়েছিলেন। তবে তাঁরা নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারেননি। বরং তাদের নিরপেক্ষ পরিচয়ে খেলতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত

খেলা দুইদেশের দুরত্ব কমিয়ে দিলো। গতকাল সোমবার এমনটাই জানিয়েছে সংস্থা ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স। সংস্থাটি জানিয়েছে, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের ওপর ৭০০-র বেশি পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তাদের অন্তত চারটি ধারাবাহিক অ্যান্টি-ডোপিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে— এরপরই তাঁরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি পাবেন। আগামী বছরের ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বুদাপেস্টে। ওই প্রতিযোগিতায় সাঁতার, আর্টিস্টিক সাঁতার, ডাইভিং, হাই ডাইভিং, ওপেন ওয়াটার সাঁতার এবং ওয়াটার পোলো অন্তর্ভুক্ত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা