বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ April, ২০২৬

বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ April, ২০২৬ |
বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি থাকতেই বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে বড় বিপদে পড়েছে দেশটি। তাদের দলের লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো চোটে পড়েছেন। এতে কোচ লিওনেল স্কালোনি-র পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। ইংল্যান্ডে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ড-এর ম্যাচে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হন রোমেরো। ডান হাঁটুতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। তার লিগামেন্টে গুরুতর সমস্যা হয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। নেতিবাচক ফল এলে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে। এদিকে উদ্বেগ বাড়াচ্ছে ইন্টার মিলান-এর ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের চোট। তার

আগের পেশির ইনজুরি আবার ফিরে এসেছে, যদিও সম্প্রতি তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন। অন্যদিকে অ্যাস্টন ভিলা-র গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নটিংহ্যাম ফরেস্ট-এর বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে অস্বস্তি অনুভব করেন। ফলে শুরুর একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি এই বিশ্বকাপজয়ী তারকা। বিশ্বকাপের আগে একসঙ্গে তিন তারকার চোটে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়ছে, যা দলটির শিরোপা রক্ষার মিশনে বড় প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা