বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে কিউইরা। এই সিরিজের ম্যাচে রেফারির দায়িত্বে দেখা যাবে অ্যান্ডি পাইক্রফটকে। আম্পায়াররা দায়িত্ব পালন করবেন ঘুরিয়ে ফিরিয়ে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। দেশি ৪ আম্পায়ারের সাথে ২ বিদেশি আম্পায়ার থাকছেন দায়িত্বে। সাথে ম্যাচ রেফারির ভূমিকায় দেখা যাবে অ্যান্ডি পাইক্রফটকে। আম্পায়াররা দায়িত্ব পালন করবেন ঘুরিয়ে ফিরিয়ে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে নিতিন মেনন এবং তানভীর আহমেদকে। তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন রিচার্ড ইলিংওর্থ। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে গাজী সোহেলকে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অন

ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন গাজী সোহেল এবং রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ারের ভূমিকাতে থাকছেন নিতিন মেনন। চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে। তৃতীয় ওয়ানডেতে নিতিন মেননের সাথে মুকুল থাকবেন অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে। টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে মোর্শেদ আলী খান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে গাজী সোহেল এবং মোর্শেদ আলী খানকে। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকছেন তানভীর আহমেদ। চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুকুলের সাথে থাকছেন তানভীর আহমেদ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে মোর্শেদ আলী খান। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মাসুদুর

রহমান মুকুল এবং গাজী সোহেলকে। সাথে তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলী খান, চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে তানভীর আহমেদকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর