ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার
পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন
আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার
ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ
‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ
পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই
এবার হলিউড যাত্রায় আইশোস্পিড
বিশ্বখ্যাত ইউটিউবার আইশোস্পিড এবার রূপালী পর্দায় পা রাখতে যাচ্ছেন। তবে সরাসরি অভিনয়ে নয় বরং তাকে দেখা যাবে নিজের একটি অ্যানিমেটেড সংস্করণে।
এ সৃজনশীল প্রকল্পের জন্য তিনি হলিউডের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
সিরিজটির লেখক ও প্রযোজক হিসেবে থাকছেন ম্যাট ওয়েন্স, যিনি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়ান পিস’-এর প্রথম দুই সিজনের সঙ্গে জড়িত ছিলেন। গত বছর নিজের মানসিক স্বাস্থ্যের কারণে বিরতি নেওয়ার পর ই প্রকল্পের মাধ্যমেই তিনি ফিরছেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটি ‘বিগ শট পিকচার্স’-এর অধীনে তৈরি হচ্ছে, যা প্যারামাউন্টের সাবেক কো-সিইও ব্রায়ান রবিনস এ বছরই প্রতিষ্ঠা করেছেন। রবিনস এর আগে ‘সনিক দ্য হেজহগ’ এবং ‘স্পঞ্জবব’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি
তদারকি করেছেন। এছাড়া বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হারমোনি কোরিনও এই প্রজেক্টে প্রযোজক হিসেবে যুক্ত আছেন। জাপানি অ্যানিমের প্রতি আইশোস্পিডের ভালোবাসা দীর্ঘদিনের। ভ্যারাইটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সবসময়ই অ্যানিমের ভক্ত ছিলাম। এ ধরনের কিছু তৈরি করতে পারা আমার স্বপ্নের মতো। বিশ্বজুড়ে আমার ভক্তদের এটা দেখানোর জন্য আমার আর তর সইছে না।’ বিগ শট পিকচার্সের প্রতিষ্ঠাতা ব্রায়ান রবিনসও আইশোস্পিডের সৃজনশীল দক্ষতার প্রশংসা করে জানিয়েছেন, বিশ্বব্যাপী প্রভাব ফেলার মতো এক অনন্য শক্তি রয়েছে এই তরুণ ইউটিউবারের মধ্যে। সিরিজটির মূল কাহিনি বা প্লট সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এটি আইশোস্পিডের জীবনের একটি সৃজনশীল আখ্যান হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ৫
কোটি ২০ লাখের বেশি ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে আইশোস্পিড স্ট্রিমিং জগতের শীর্ষে রয়েছেন। টানা দুই বছর (২০২৪ ও ২০২৫) তিনি ‘স্ট্রিমার অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস