পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে চোটাক্রান্ত হন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ২১ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল ইমনের। চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হয় তাকে। কাধের চোট পাওয়ায় এক সপ্তাহ আগেই ফিরতে হয় তাকে। দেশে ফেরার পর তার চোট পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওরা। ইমনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘পাকিস্তানে ওরা আঘাত পাওয়ার ৩-৪ দিন পর স্ক্যান করেছিল। আর আমরা আজকে দেখেছি তাকে (ইমন)। তেমন মেজর কোনো সমস্যা নেই।’ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৭ এপ্রিল। তার আগেই ইমন খেলার জন্য সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন দেবাশীষ। তিনি বলেন, ‘আশা করছি

সে (ইমন) এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে। আমাদের প্ল্যানই এটা (নিউজিল্যান্ড সিরিজের আগে ইমনে সুস্থ করে তোলা।’ পারভেজ হোসেন ইমন পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হন। তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর