আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
উড্ডয়নের আগে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দরে আর্জেন্টিনার এক ফুটবলারকে গ্রেফতার করা হয়েছে। দলটি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে আগ্রোপেকুয়ারিওর বিপক্ষে দ্বিতীয় বিভাগের নবম রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হুমকির পরপরই বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল চালু করা হয়। বিশেষায়িত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল বিমান ও সংশ্লিষ্ট স্থাপনা তল্লাশি চালায়। তবে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি। কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া না গেলেও উদ্ভুত পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা। এতে যাত্রীদের যাত্রাপথ ও ম্যাচের প্রস্তুতিও বিঘ্নিত হয়। গ্রেফতার হওয়া ফুটবলার হলেন এমিলিয়ানো এন্দ্রিজ্জি, যিনি হিমনাসিয়া ই এসগ্রিমা দে হুহুই-এর ডিফেন্ডার। গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে তার দলের সঙ্গে যাওয়ার কথা ছিল। ২০২৩ সাল

থেকেই ৩২ বছর বয়সী এই লেফট-ব্যাক ক্লাবটির হয়ে খেলছেন এবং হয়ে উঠেছেন দলের রক্ষণভাগের অন্যতম ভরসা। ফলে তার এই পরিস্থিতির প্রভাব দলের পারফরম্যান্সেও পড়তে পারে। বর্তমানে দলটি প্রিমেরা নাসিওনালে খেলছে এবং প্রমোশনের প্লে-অফে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে, তাই প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজি সিন্ডিকেট: সরকার নির্ধারিত দাম কেবলই কাগজে-কলমে, বাজারের চিত্র উল্টো মড়ার উপর খাঁড়ার ঘা: হামের প্রাদুর্ভাবের মাঝেই যক্ষ্মা নিয়ন্ত্রণে শঙ্কা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি মঙ্গার আগমন ধ্বনি? জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন: বছরে ২৫০০ টাকা, মাসে ২০৮ টাকা গড়ে ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য