হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ |
প্যারিসের ঐতিহাসিক গ্রাঁ পালে ৩০ মার্চ (সোমবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘চেঞ্জ নাউ ২০২৬’ আন্তর্জাতিক সম্মেলন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্ভাবক, নীতি-নির্ধারক, উদ্যোক্তা ও তরুণ নেতাদের একত্রিত করেছে। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক উদ্যোগ এবং টেকসই উন্নয়নের বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা এবং বাস্তবায়নের উদ্যোগ ত্বরান্বিত করা। সম্মেলন ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে। প্রথম দুই দিন মূলত পেশাজীবী এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য। তবে সাধারণ দর্শকরা অংশগ্রহণ করতে পারবেন ১ এপ্রিল দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, এবার ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং চার লাখেরও বেশি

অংশগ্রহণকারী এই মঞ্চে উপস্থিত থাকবেন। এখানে ১০০০টিরও বেশি প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যা পরিবেশ, জীববৈচিত্র্য, নবায়নযোগ্য শক্তি এবং সামাজিক উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন সমাধান তুলে ধরছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. যোহান রকস্ট্রোম, উমারউ ইব্রাহিম, রাজান খলিফা আল সুবেরাক, পল পলম্যান এবং লোভেল্ডা ভিনচেনজি। এছাড়াও বক্তৃতা দিয়েছেন ক্রিস্টিয়ানা ফিগারেস, কেৎ রাওয়ারথ, নারমোন্টে নেনকুইমো, লুইসা নিউবাউয়ার এবং লরেন্স টুবিয়ানা। তারা জলবায়ু নীতি, টেকসই অর্থনীতি এবং সামাজিক উদ্যোগ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। সম্মেলনের প্রতিটি কর্নারজুড়ে সেমিনার, কর্মশালা, প্রদর্শনী এবং নেটওয়ার্কিং সেশন চলেছে। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। তাদের উদ্ভাবনী চিন্তা এবং অংশীদারিত্ব ভবিষ্যতের নেতৃত্বের প্রতিশ্রুতি জাগাচ্ছে। আয়োজকদের বক্তব্য অনুযায়ী,

‘চেঞ্জ নাউ’ শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি আন্তর্জাতিক আন্দোলন, যেখানে বাস্তব পদক্ষেপ এবং সহযোগিতার মাধ্যমে টেকসই ও ন্যায্য ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এছাড়া গ্রাঁ পালের ভেতরের দৃশ্য অত্যন্ত চিত্তাকর্ষক। আলো, প্রযুক্তি, মানুষের ব্যস্ততা এবং উদ্ভাবনের মিলনমেলা মঞ্চের প্রাণ জাগাচ্ছে। প্রতিটি প্রদর্শনী ঘর যেন একটি ছোট বিশ্ব, যেখানে দর্শকরা সরাসরি নতুন ধারণা এবং উদ্ভাবনের স্পন্দন অনুভব করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ